নির্ধারিত দিনে কনস্টেবল এবং রাইফেলম্যান পদে নিয়োগের পরীক্ষা হচ্ছে না। স্টাফ সিলেকশন কমিশন-এর (এসএসসি) তরফে ওই পদের জন্য কম্পিউটার বেসড এগ্জ়ামিনেশন স্থগিত রাখার বিবৃতি দেওয়া হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সেন্ট্রাল আর্মড ফোর্সেস, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এবং অসম রাইফেল এগ্জ়ামিনেশন-এর পরীক্ষা হওয়ার কথা ছিল।
কী কারণে হচ্ছে না পরীক্ষা?
এসএসসি-র তরফে বিবৃতি প্রকাশ করে পরীক্ষা স্থগিত রাখার কথা বলা হলেও কেন নির্দিষ্ট দিনে তা হচ্ছে না, সেই সম্পর্কে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে, এর পর যে দিন পরীক্ষা হবে, সেই দিন ‘সেলফ স্লট সিলেকশন’-এর সুবিধা পরীক্ষার্থীরা পাবেন না। ওই পদ্ধতিতে নিজের পছন্দের পরীক্ষাকেন্দ্র, পরীক্ষার দিন বা কোন পর্বে পরীক্ষা দেবেন, তা বেছে নিতে পারেন প্রার্থীরা।
আরও পড়ুন:
বিকল্প ব্যবস্থা:
কোন শহরে প্রার্থীদের পরীক্ষা দিতে যেতে হবে, সে তথ্য পরীক্ষা শুরুর ৮-১০ দিনের মধ্যে জানিয়ে দেবে এসএসসি। এ ছাড়াও অ্যাডমিট কার্ড পরীক্ষা শুরু হওয়ার ২-৩দিন আগে থেকে ডাউনলোড করার সুযোগ থাকবে।
২০২৬-এ ওই পরীক্ষার মাধ্যমে ২৫,৪৮৭টি পদে রাইফেলম্যান এবং কনস্টেবল হিসাবে নিয়োগের প্রথম ধাপের যোগ্যতা যাচাইকরণ চলবে। পরীক্ষায় এক ঘণ্টার মধ্যে ৮০টি বহু বিকল্পভিত্তিক প্রশ্নের (এমসিকিউ) উত্তর দিতে হবে। নতুন সূচি সম্পর্কে জানার জন্য স্টাফ সিলেকশন কমিশন-এর (এসএসসি) ওয়েবসাইট-এ নজর রাখতে হবে।