Advertisement
E-Paper

দার্জিলিঙে রয়েছে কাজের সুযোগ, কোন পদে নিয়োগ? বেতনই বা কত?

প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা। আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়াকো দরকার।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ১৪:৩৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

দার্জিলিং জেলায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে কর্মী। আশা প্রকল্পের কাজের জন্য নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা। আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া দরকার। কার্শিয়াং মহকুমার বাসিন্দা হতে হবে প্রার্থীকে। কম্পিউটারের কাজ জানতে হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমাজবিজ্ঞান/ সমাজবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। এ ছাড়া আরও যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। এই পদে আবেদনের প্রয়োজনীয় আরও যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে দার্জিলিং জেলায় প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্টে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৪ অগস্ট ’২৩। ওই দিন বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দার্জিলিং জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Govt Job Alert 2023 WB Govt Jobs Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy