Advertisement
E-Paper

এনআইএ-সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় ২৬১টি শূন্যপদে নিয়োগ, বিজ্ঞপ্তি ইউপিএসসি-র

পদ অনুযায়ী, প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩০/ ৩৫/ ৫০ বছর। সমস্ত পদেই নিযুক্তদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ১৭:৪৭
ইউপিএসসি।

ইউপিএসসি। সংগৃহীত ছবি।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) একাধিক পদে কর্মী নিয়োগ করবে। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইউপিএসসি-র তরফে। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের অধীনস্থ সংস্থাগুলিতে বিভিন্ন পদে নিয়োগ করা হবে ২৫০-রও বেশি কর্মী। ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

নিয়োগ হবে কেন্দ্রীয় সিভিল অ্যাভিয়েশন মন্ত্রক, কেন্দ্রীয় মৎস্য, পশুপালন এবং দুগ্ধ মন্ত্রকে। এ ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি-র মতো বিভাগ, কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক, কেন্দ্রীয় খনি মন্ত্রকের অধীনস্থ বিভিন্ন বিভাগ, কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ এবং জলপথ মন্ত্রক, চণ্ডীগড়ের সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল-এর বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে প্রার্থীদের। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ২৬১টি। পদ অনুযায়ী, প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩০/ ৩৫/ ৫০ বছর। সমস্ত পদেই নিযুক্তদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে।

প্রতিটি পদের জন্য প্রয়োজন নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং পেশদারি অভিজ্ঞতা, যা মূল বিজ্ঞপ্তি থেকে দেখা যাবে।

আগ্রহীদের কমিশনের ওয়েবসাইটে গিয়ে পছন্দ মতো পদে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের ২৫ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৩ জুলাই। এর পর বাছাই প্রার্থীদের নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউয়ের দিন সঙ্গে রাখতে হবে আবেদনপত্র-সহ অন্যান্য নথিও। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটে যেতে হবে।

Union Public Service Comission UPSC Govt Job Recruitment 2023 Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy