রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প বিভাগের জন্য ডেপুটি ডিরেক্টর নিয়োগের শর্তাবলি প্রকাশ করেছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ওই পদে দু’জনকে নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট পদে নিযুক্তদের টেক্সটাইল বিভাগে কাজ করতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে ৬৭,৩০০ থেকে ১,৭৩,২০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন:
উল্লিখিত পদে টেক্সটাইল টেকনোলজি কিংবা হ্যান্ডলুম টেকনোলজি বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের বস্ত্র উৎপাদন এবং বিপণন সংক্রান্ত কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়াও প্রার্থীদের বাংলা ভাষায় সাবলীল হওয়া আবশ্যক।
প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন-এর ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৯ এপ্রিল। আবেদনমূল্য ২১০ টাকা। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।