বাঁকুড়া জেলার প্রশাসনিক বিভাগে চাকরির সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে এই নিয়োগ।
শিশু বিশেষজ্ঞ, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, মেডিক্যাল অফিসার, ডেন্টাল টেকনিশিয়ান, ডেন্টাল হাইজিনিস্ট, স্পেশাল এডুকেটর, ফেসিলিটি কনসাল্ট্যান্ট কোয়ালিটি মনিটরিং, মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার, মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগ করা হবে কর্মী। সব ক’টি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতিটি পদে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা আলাদা আলাদা নির্ধারিত করা রয়েছে। বেতনও পদ অনুযায়ী দেওয়া হবে। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
বাঁকুড়া জেলার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটটে (bankura.gov.in) বিজ্ঞপ্তিটি দেওয়া রয়েছে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ নভেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই।