Advertisement
E-Paper

‘ধুম ৪’-এ খলচরিত্রে রণবীর কপূর? ১৩ বছর ধরে কোন পরিকল্পনা করছে যশরাজ ফিল্মস্‌?

বলিউডে কানাঘুষো খবর, এ বার নাকি খলচরিত্রে দেখা যাবে রণবীর কপূরকে। ‘ধুম’-এর প্রতিটি ভাগেই খলচরিত্রগুলি বেশি সাড়া জাগিয়ে এসেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০২
‘ধুম ৪’-এ এ বার রণবীর?

‘ধুম ৪’-এ এ বার রণবীর? ছবি: সংগৃহীত।

‘ধুম’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন জন আব্রাহাম। ২০০৪ সালে সেই ছবি বক্সঅফিসে ঝড় তুলেছিল। সেই একই ধারা বজায় রেখেছিল ‘ধুম ২’। নায়কের চরিত্রে অভিষেক বচ্চনকে দেখা গেলেও, খলনায়কের চরিত্রে সাড়া জাগিয়েছিলেন হৃতিক রোশন। হৃতিক ও ঐশ্বর্যা রাই বচ্চনের রসায়নেও মুগ্ধ হয়েছিল দর্শক। ‘ধুম ৩’-তে খলনায়ক হয়ে আসেন আমির খান। তবে ছবিটি বক্সঅফিসে আগের মতো সাফল্য পায়নি। এ বার পালা ‘ধুম ৪’-এর। কাকে দেখা যাবে খলচরিত্রে?

বলিউডে কানাঘুষো খবর, এ বার নাকি খলচরিত্রে দেখা যাবে রণবীর কপূরকে। ‘ধুম’-এর প্রতিটি ভাগেই খলচরিত্রগুলিই বেশি সাড়া জাগিয়ে এসেছে। তাই রণবীরের মতো পোক্ত অভিনেতাকেই এমন একটি চরিত্রে নির্মাতারা ভাবছেন বলে খবর।

শোনা যাচ্ছে, ছবির চিত্রনাট্য এখনও ঠিক হয়নি। যশরাজ ফিল্মস্‌ এখনও চিত্রনাট্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। গত ১৩ বছর ধরে এই ছবির চিত্রনাট্য নিয়ে তারা মাথা খাটাচ্ছে। ইতিমধ্যেই ৯টি চিত্রনাট্য প্রত্যাখ্যান করেছেন আদিত্য চোপড়া। তাই রণবীরকেই এই ছবিতে দেখা যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। দাবি সূত্রের।

সূত্রের আরও দাবি, রণবীর এখন তাঁর আসন্ন ছবিগুলি নিয়ে ব্যস্ত। তার মধ্যে রয়েছে সঞ্জয় লীলা ভন্সালীর ‘লভ অ্যান্ড ওয়ার’ এবং নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। এই দু’টির পরেই তিনি সন্দীপ রেড্ডী বাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল পার্ক’-এর কাজ শুরু করবেন। যশরাজের ছবি ‘শামশেরা’তেও অভিনয় করেছিলেন রণবীর। তবে সেই ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। তাই ‘ধুম ৪’-এ সত্যিই তাঁকে ফের দেখা যাবে কি না, তা এখনও ধোঁয়াশায়।

Ranbir Kapoor Dhoom 4
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy