‘স্লামডগ মিলিওনেয়ার’ ছবির জন্য অস্কার পেয়েছিলেন এ আর রহমান। ড্যানি বয়েল পরিচালিত এই ছবি ৮২তম অস্কার অনুষ্ঠানে প্রায় ঝড় তুলেছিল। ১০টি বিভাগে নমিনেশন যার মধ্যে ৮টিতেই বিজয়ী ঘোষণা করা হয় ‘স্লামডগ মিলিওনেয়ার’কে। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে পুরস্কার পান এ আর রহমান। শুধু তাই নয় তাঁর ‘জয় হো’ গানটি অস্কারের মঞ্চে পরিবেশনও করেন তিনি। তবে অস্কার জিতে দেশ ফেরার সময় বিমানবন্দরে আটকায় নিরাপত্তারক্ষী। তার পর এই অস্কারজয়ী সঙ্গীত পরিচালক যা করলেন শুনলে বিস্মিত হবেন।
রহমানের অস্কার জেতাও প্রায় ১৩ বছর হয়ে গেল। শিল্পীর অস্কার জেতার দিন উপোস থাকার গল্প অনেকেরই জানা। তবে জানেন কি অস্কার নিয়ে ভারত ফেরার সময় কী হয়েছিল তাঁর? সে বছর দু’টি অস্কার জেতেন তিনি। জামাকাপড়ের ব্যাগে ভরে নেন বিশ্বে অন্যতম সমাদৃত এই পুরস্কার। তবে বিমানবন্দরে পৌঁছন মাত্র আটকান নিরাপত্তারক্ষী। প্রায় ১০০ জনের লাইনে তখন দাঁড়িয়ে রহমান। তবে ব্যাগবন্দি অস্কার দেখানো মাত্রই, অন্য রূপ তাঁদের। প্রশংসা, শুভেচ্ছায় ভরিয়ে দেন সকলে।
আরও পড়ুন:
চলতি বছর ১২ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার। উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা। এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডয়েন জনসন, মাইকেল জর্ডনরা। সেখানেই অস্কার প্রদানকারীর তালিকায় একমাত্র ভারতীয় নাম বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।