Advertisement
E-Paper

Abhishek Bachchan: ৪৫ কোটি টাকায় বিলাসবহুল বাড়ি বিক্রি করে দিলেন অভিষেক?

মুম্বইয়ে অবস্থিত ওবেরয় বহুতল। সেখানেই ৩৮ তলায় অভিষেকের ফ্ল্যাট। ৭,৫২৭ স্কোয়্যার ফিট অ্যাপার্টমেন্ট রাজকীয় ভাবেই সাজানো।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৫:১৮
অভিষেক বচ্চন।

অভিষেক বচ্চন।

হার্দিক পাণ্ড্য, দিশা পাটানি, রানি মুখোপাধ্যায়েরা বিলাসবহুল বাড়ি কিনছেন। অভিষেক বচ্চন তাঁর রাজপ্রাসাদের মতো বাড়ি বিক্রি করে দিচ্ছেন! কেন? কেউ জানে না। তবে মু্ম্বই সংবাদমাধ্যম জানিয়েছে, ‘ছোটা বি’ তাঁর ওর্লির বিশাল বড় অ্যাপার্টমেন্টটি নাকি ৪৫ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন। যদিও সম্পত্তি বিক্রি নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছুই জানাননি অভিনেতা।

মুম্বইয়ের পশ্চিমে অবস্থিত ওবেরয় বহুতল। সেখানেই ৩৮ তলায় অভিষেকের ফ্ল্যাট। ৭,৫২৭ স্কোয়্যার ফিট অ্যাপার্টমেন্ট রাজকীয় ভাবেই সাজানো। খবর, ২০১৪-য় ৪১.১৪ কোটি টাকায় এটি কিনেছিলেন ‘বচ্চন বেটা’।

সম্পত্তি বিক্রির খবর ছড়াতেই অভিষেকের অনুরাগীরা কৌতূহলী তাঁর কাজ নিয়ে। এই মুহূর্তে কী করছেন অভিষেক? বলিউড বলছে, তাঁকে শেষ দেখা গিয়েছিল হর্ষদ মেহতার জীবনী চিত্র ‘দ্য বিগ বুল’ ছবিতে। ছবির পরিচালক এবং সহ-কাহিনিকার কুকি গুলাটি। প্রযোজনায় অজয় দেবগন, আনন্দ পণ্ডিত, বিক্রান্ত শর্মা এবং কুমার মঙ্গত পাঠক।

খুব শিগগিরি মুক্তির পথে তাঁর দুটি ছবি ‘দশভি’ এবং ‘বব বিশ্বাস’।

Abhishek Bachchan Actors Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy