Advertisement
E-Paper

Aamir Ali-Sanjeeda Sheikh: মেয়ের সঙ্গে দেখা করার অনুমতি নেই, সঞ্জিদার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আমির

চলতি বছরের জানুয়ারি মাসে বিচ্ছেদের কথা ঘোষণা করেন আমির আলি এবং সঞ্জিদা শেখ। সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ১২:৩৮
স্ত্রী সঞ্জিদার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন আমির আলি।

স্ত্রী সঞ্জিদার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন আমির আলি।

হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি আমির আলি এবং সঞ্জিদা শেখ। প্রায় সাত মাস হল আইনত বিচ্ছেদ হয়েছে ছোটপর্দার এই তারকা জুটির। ২০২০ সালে সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন তাঁরা। স্ত্রী সঞ্জিদার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন আমির আলি।

মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন “মেয়ের থেকে দূরে থাকা আমার জন্য খুবই কঠিন ছিল। তবে আমি হাল ছাড়ার পাত্র নই। খুশি থাকতে খুবই ভালবাসি।”

করোনা পরিস্থিতি প্রত্যেককেই কিছু না কিছু শিখিয়েছে। আমিরের কথায়, “করোনা পরিস্থিতিতে যখন গৃহবন্দি ছিলাম, তখন নিজের সঙ্গে নিজে কথা বলে বোঝার চেষ্টা করেছি। জীবনের প্রত্যেকটি জিনিসের ইতিবাচক দিকটি খুঁজে দেখার চেষ্টা করেছি। আমি চাই আমার প্রাক্তন যেন ভাল থাকে।”

আমিরের ঘনিষ্ঠেরা জানিয়েছেন, বিচ্ছেদের পর মেয়ের সঙ্গে দেখা করার অনুমতি ছিল না অভিনেতার। যদিও এই প্রসঙ্গে কোনও উত্তর দিতে চাননি আমির আলি। ২০১২ সালের মার্চ মাসে বিয়ে করেন যুগল। ২০২০ সালের অগস্ট মাসে মেয়ে আয়রা আলির জন্ম হয়। বিচ্ছেদের পরে মেয়ের অভিভাবকত্ব পান সঞ্জিদা। ছাদ আলাদা হওয়ার পর থেকে মায়ের সঙ্গেই থাকত আয়রা। নায়িকার ইনস্টাগ্রাম ভর্তি একরত্তির ছবি এবং ভিডিয়ো। তবে এই প্রথম জানা গেল, মেয়ের সঙ্গে দেখা করায় নানা রকম বাধা-নিষেধ রয়েছে আমিরের। যদিও এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি সঞ্জিদা।

Aamir Ali Sanjeeda Shaikh Tv actors Divorce
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy