Advertisement
E-Paper

Parineeta Banerjee: প্রয়াত হারাধন-পত্নী পরিণীতা, ‘জয় বাবা ফেলুনাথ’-এ তিনিই ছিলেন উমানাথ ঘোষালের স্ত্রী

চলে গেলেন পরিণীতা বন্দ্যোপাধ্যায়। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন দীর্ঘদিন। রেখে গেলেন দুই পুত্র প্রসাদ-কৌশিক বন্দ্যোপাধ্যায়কে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২২ ১৬:০০
প্রয়াত হারাধন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী পরিণীতা বন্দ্যোপাধ্যায়।

প্রয়াত হারাধন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী পরিণীতা বন্দ্যোপাধ্যায়।

প্রয়াত অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী পরিণীতা বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর অভিনেতা-পুত্র কৌশিক বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, মঙ্গলবার আন্দাজ সকাল ১০টায় চলে যান তাঁর মা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা-পত্নী। মধুমেহ-সহ একাধিক সমস্যা ছিল তাঁর। মৃত্যুর কয়েক দিন আগে তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এর পরেই তাঁকে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে।

বেশ কিছু দিন ভর্তি থাকার পরে সোমবারেই ছাড়া পান পরিণীতা দেবী। কৌশিক বাড়িতে নিয়ে আসেন মাকে। পরের দিনই তিনি চলে যান না ফেরার দেশে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি একাধিক অঙ্গও অকেজো হয়ে গিয়েছিল। মাকে নিয়ে অভিনেতা-পুত্রের স্মৃতিচারণ, ‘‘বাবার সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘জয় বাবা ফেলুনাথ’-এ অভিনয় করেছিলেন আমার মা। যদিও এর পরে আর কোথাও অভিনয় করেননি তিনি।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Koushik Banerjee Actor Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy