Advertisement
E-Paper

তৈরি হচ্ছে ‘ভাগম ভাগ ২’, বাদ পড়লেন গোবিন্দ, ব্যক্তিগত জীবনের বিতর্কই কি রয়েছে নেপথ্যে?

২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘ভাগম ভাগ’। এ বার তৈরি হচ্ছে ‘ভাগম ভাগ ২’। শোনা যাচ্ছে, এই ছবি থেকে বাদ পড়েছেন অভিনেতা গোবিন্দ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪১
কেন বাদ পড়লেন গোবিন্দ?

কেন বাদ পড়লেন গোবিন্দ? ছবি: সংগৃহীত।

২০ বছর আগে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার, গোবিন্দ এবং পরেশ রাওয়াল অভিনীত ছবি ‘ভাগম ভাগ’। এ বার তৈরি হচ্ছে এই ছবির সিক্যুয়েল। ‘ভাগম ভাগ ২’ ছবিতেও কি দেখা যাবে ওই একই অভিনেতাদের? এ প্রসঙ্গে অভিনেতা পরেশ জানালেন, ছবির দ্বিতীয় অধ্যায়ে দেখা যাবে বড় বদল।

শোনা যাচ্ছে, নতুন ছবিতে দেখা যাবে না গোবিন্দকে। এ কথা নিশ্চিত করেছেন পরেশ। তিনি বলেন, “এ বার নতুন যুগলবন্দি দেখবে দর্শক। গোবিন্দের পরিবর্তে দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। তবে গোবিন্দকে কেন দেখা যাবে না, সেই কারণ আমার জানা নেই।” গত কয়েক মাসে গোবিন্দ সম্পর্কে নানা ধরনের মন্তব্য করেছেন তাঁর স্ত্রী সুনীতা আহুজা। বিশেষত অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছে।

গোবিন্দের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী। এই বিতর্কের জন্যই কি ছবি থেকে বাদ পড়লেন অভিনেতা? অনেকের মনেই প্রশ্ন ঘুরছে। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্যই করেননি গোবিন্দ নিজে। বরং, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বার বারই উত্তর দিয়েছেন গোবিন্দ। তবে গোবিন্দের ছবি থেকে বাদ পড়ার খবর প্রকাশ্যে আসার পরে এই বিতর্ককেই কারণ বলে মনে করছেন অনেকেই।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy