Advertisement
E-Paper

‘চরম পদক্ষেপ করতে গিয়েছিলাম’, প্রাক্তন স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তামিল নায়ক রবি!

রবি মোহন জানান, বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। স্ত্রী আরতি রবির সঙ্গে তৈরি হওয়া দূরত্ব এবং সংসারের অশান্তি নিয়ে মুখ খোলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৭:৪৫
স্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রবি।

স্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রবি। ছবি: সংগৃহীত।

তামিল অভিনেতা রবি মোহন গত দু’বছর ধরে সম্পর্কে আছেন গায়িকা কিনিশা ফ্রান্সিসের সঙ্গে। অন্দরের গুঞ্জন, সেই সম্পর্কেও ভাঙন ধরেছে। সম্প্রতি গায়িকার একটি লেখা ঘিরে বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়। শনিবার সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেন রবি।

কী বলেছেন অভিনেতা? রবি মোহন জানান, আরতি রবির সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। স্ত্রীর সঙ্গে তৈরি হওয়া দূরত্ব এবং সংসারের অশান্তি নিয়ে মুখ খোলেন তিনি। অভিনেতার দাবি, বিচ্ছেদের সময় তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন এবং স্ত্রীর পরিবারের তরফ থেকেও নানা রকম চাপের মুখে পড়েছেন।

আবেগপ্রবণ হয়ে রবি বলেন, “আমাকে সন্তানদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।” তাঁর অভিযোগ, সন্তানদের নিরাপত্তার জন্য দেহরক্ষী পর্যন্ত নিয়োগ করা হয়েছে। তিনি আরও জানান, পরিবারের অমতে তিনি বিয়ে করেছিলেন এবং এখন তারই ‘মূল্য’ দিচ্ছেন।

অভিনেতা নিজের এক ভয়াবহ অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন। তিনি জানান, এক সময়ে তিনি নিজের হাতের শিরা কেটে ফেলেছিলেন। কিন্তু, তার পরের দিনও শুটিংয়ে হাজির হয়েছিলেন। তাঁর কথায়, “এটাই আমার পেশার প্রতি দায়বদ্ধতা।”

রবি মোহন অভিযোগ করেন, তাঁর স্ত্রীর পরিবার তাঁর বিরুদ্ধে ‘ব্ল্যাক ম্যাজিক’ অর্থাৎ কালোজাদু করছে। যদিও এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ সামনে আসেনি।

এ ছাড়াও অভিনেতার দাবি, বিয়ের আগে তাঁকে মানসিক ভাবে ‘ব্ল্যাকমেল’ করা হয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, আরতি নিজের হাত কেটে তাঁকে বিয়ের জন্য চাপ দিয়েছিলেন। সেই পরিস্থিতিতেই তিনি বিয়েতে রাজি হন বলে জানান রবি।

অন্যদিকে, কিনিশার সঙ্গে সম্পর্ক ভাঙার বিষয়টিও কার্যত স্বীকার করে নেন অভিনেতা। তাঁর দাবি, সমাজমাধ্যমে লাগাতার কটূক্তি ও সাইবার বুলিংয়ের জেরে কিনিশা নাকি তাঁর জীবন থেকে সরে গিয়েছেন। তবে কঠিন সময়ে কিনিশা তাঁর পাশে ছিলেন বলেও উল্লেখ করেন মোহন।

তবে পুরো ঘটনায় রবি মোহনের একতরফা বক্তব্যই প্রকাশ্যে এসেছে। বিষয়টি বর্তমানে ব্যক্তিগত ও আইনি প্রক্রিয়ার মধ্যে থাকায় অন্য পক্ষের প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।

Actor cinema
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy