Advertisement
E-Paper

কারও বিচ্ছেদ হলে সান্ত্বনা না দিয়ে ‘অভিনন্দন’ বলুন, কেন এমন পরামর্শ জেনিফারের?

প্রেম বা জীবন, প্রতিটি বিচ্ছেদই যে কোনও মানুষকে আরও পরিণত করে তোলে। এমনই বিশ্বাস হলিউডের গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ়ের। আর কী বললেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ২২:৪৫
জেনিফারের ‘বিচ্ছেদ’ বার্তা।

জেনিফারের ‘বিচ্ছেদ’ বার্তা। ছবি: সংগৃহীত।

তারকাদের জীবনদর্শন বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অনুরাগীদের অনুপ্রাণিত করে থাকে। ভাঙা-গড়ার খেলা লেগেই থাকে জীবনে। প্রেম বা জীবন, প্রতিটি বিচ্ছেদই যে কোনও মানুষকে আরও পরিণত করে তোলে। এমনই বিশ্বাস হলিউডের গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ়ের। তাঁর নতুন রোম্যান্টিক কমেডি ‘অফিস রোম্যান্স’-র মুক্তি আসন্ন। এই আবহে নিজের জীবনদর্শন নিয়ে কথা বললেন জে লো।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তাঁর জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কথা। তাঁর মন ভাঙার পরেই তিনি আরও পরিণত হয়েছেন। তিনি বলেন, ‘‘মানসিক দিক থেকে, আবেগের দিক থেকে আমার হৃদয় ভাঙার পর আমার মনেরও বিকাশ ঘটেছে। আমার অবশ্য মনে হয় শুধু প্রেমে নয়, কাজের ক্ষেত্রেও ব্যর্থতা আমায় এই শিক্ষা দিয়েছে।’’

গত বছর অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে জেনিফারের। সেই প্রসঙ্গে সরাসরি কথা না বলেও, সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা নিয়ে সরব জেনিফার। সম্পর্কে থেকে মানুষ নিজের কথা ভুলে যান। কিছু কিছু ক্ষেত্রে নিজের মনের কথাও শোনেন না, নিজের অভিজ্ঞতা থেকেই সে কথা স্পষ্ট করে জানিয়েছেন লোপেজ়। তিনি মনে করেন যে কোনও সম্পর্ক ভাঙার পরই মানুষ নিজের সঙ্গে সময় কাটাতে শুরু করেন এবং নিজেকেও নানা প্রশ্ন করেন। বিচ্ছেদের কারণ নিয়েও ভাবেন তাঁরা, কেন এমন হল? কী করলে এমন হত না, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই বদলে যায় মানুষ।’’

জেনিফারের মনের কথা।

জেনিফারের মনের কথা। ছবি: সংগৃহীত

বিচ্ছেদকে ঘিরে সমাজের নানা ‘ট্যাবু’-কেও চ্যালেঞ্জ জানিয়েছেন তারকা। তাঁর মতে, সম্পর্কের ভাঙনকে ব্যর্থতা হিসাবে না দেখে তা উদ্‌যাপন করা উচিত। সমাজের উদ্দেশে তাঁর বার্তা, ‘‘কারও সম্পর্ক ভেঙে গেলে তাকে সান্ত্বনা না দিয়ে ‘অভিনন্দন’ বলুন। কারণ, যিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য আগামী দিনে দুটি মানুষ ভাল থাকবেন।’’

একাধিকবার প্রেমে পড়েছেন জেনিফার লোপেজ়। বারবার তাঁর মনে হয়েছে এটাই সঠিক প্রেম বা এই ব্যক্তিই আমার জীবনের জন্য নিখুঁত। সেই ভাবনা থেকেই বার বার বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে তিনি আজও নাকি খাঁটি ভালবাসা খুঁজছেন। সম্পর্কের শেষ অধ্যায়কে কখনও পরাজয় বলে মনে করেন না জেনিফার। তাঁর বিশ্বাস, জীবনের প্রতিটি ভাঙন মানুষকে আরও দৃঢ়, আরও সচেতন করে তোলে। তাই তাঁর মতে, মন ভাঙা তাঁর কাছে কেবল হেরে যাওয়ার গল্প বলে না, নিজেকে নতুন করে আবিষ্কারেরও এক পথ খুলে দেয়।

jennifer lopez Hollywood News Break Up Issue

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy