Advertisement
E-Paper

বাবার দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি নায়ক, ১০ বছরের সলমনের কী অনুভূতি হয়েছিল?

বাবা সেলিম খানের দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি নায়ক। এখন তাঁদের খুবই ভাল সম্পর্ক। কিন্তু সেই সময়ে কী মনে হয়েছিল?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৬
হেলেনকে কেন মেনে নিতে পারেননি সলমন?

হেলেনকে কেন মেনে নিতে পারেননি সলমন? ছবি: সংগৃহীত।

বাবার যখন দ্বিতীয় বিয়ে হয়েছিল, তখন তা মেনে নিতে পারেননি বলিপাড়ার জনপ্রিয় নায়ক। কিন্তু এখন তাঁদের খুবই ভাল সম্পর্ক। সময় যে অনেক কিছুই বদলে দেয়, সে কথাই প্রকাশ্যে জানিয়েছেন অভিনেতা সলমন খান। বাবা সেলিম খানের দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি তিনি। সেই সময়ে কী মনে হয়েছিল তাঁর?

কিছু দিন আগে এক সাক্ষাৎকারে,সেই অনুভূতির কথাই ভাগ করে নেন ভাইজান। অভিনেতার বক্তব্য, সেলিম যখন হেলেনকে বিয়ে করেন তখন তাঁর ১০ বছর বয়স। কিছুতেই মেনে নিতে পারেননি বাবার সিদ্ধান্ত। কারণ হিসাবে সলমন বলেন, “মায়ের সঙ্গে বাবা প্রেমের বিয়ে। আমার তখন ১০ বছর বয়স। মাকে দেখেছি দিনের পর দিন বাবার জন্য অপেক্ষা করে বসে আছেন। কিন্তু বাবা আর আসেন না। তখনই হেলেন আন্টির সঙ্গে বাবার সম্পর্কের শুরু। কাজের সূত্রে আলাপ। তার পরে সেই জল অনেক দূর গড়ায়। মা একেবারেই মেনে নিতে পারেননি বাবার দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত। মাকে দেখে আমার কষ্ট হত।”

মায়ের কথা ভেবেই প্রথমে হেলেনকে পরিবারের সদস্য হিসাবে মানতে পারেননি সলমন। তিনি যোগ করেন, “প্রথমে আমাদের সম্পর্কের মধ্যে নানা ধরনের সমস্যা ছিল। কিন্তু সময়ের সঙ্গে তা বদলে গিয়েছে।” এখন সালমা এবং হেলেন দু’জনে একসঙ্গে একই বাড়িতে থাকেন। সলমন এবং পরিবারের বাকিরাও বাবার দ্বিতীয় স্ত্রীকে সমান গুরুত্ব দেন। এখন তাঁরা সুখে রয়েছেন।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy