Advertisement
E-Paper

রাতে পর পর ১০ বার হৃদ্‌রোগে আক্রান্ত ঐন্দ্রিলা! অবস্থা অত্যন্ত সঙ্কটজনক, উদ্বিগ্ন চিকিৎসকরা

অভিনেত্রী ঐন্দ্রিলার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। রাতে তিনি অন্তত ১০ বার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন বলে খবর। অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগে চিকিৎসকরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ০৮:৪৯
ঐন্দ্রিলার অবস্থা সঙ্কটজনক।

ঐন্দ্রিলার অবস্থা সঙ্কটজনক। ফাইল চিত্র।

অভিনেত্রী ঐন্দ্রিলার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। রাতে তিনি অন্তত ১০ বার হৃদ্‌রোগে আক্রান্ত (কার্ডিয়াক অ্যারেস্ট) হয়েছেন বলে খবর। অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগে চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে খবর, গত রাতে পর পর বেশ কয়েক বার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। তাঁকে সিপিআর দেওয়া হয়েছে। এখনও ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন অভিনেত্রী।

কিন্তু সব রকম সাপোর্টে থাকা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। চিকিৎসকরা সারা ক্ষণ তাঁর সঙ্গেই রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল।

বস্তুত, বৃহস্পতিবার রাতে জানা যায়, অভিনেত্রীর রক্তচাপ ওঠানামা করছে। সংক্রমণের জন্য চলছে কড়া কড়া ওষুধ। বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিকের মাত্রা। চিকিৎসকরা জানিয়েছিলেন, ঐন্দ্রিলা চোখ খুলছেন না। তাঁর সারা শরীর অসাড়। মুখের কোনও প্রতিক্রিয়া নেই। তার পর শনিবার সন্ধ্যা থেকেই ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। সন্ধ্যায় এক বার ফের এর বার হৃদ্‌রোগে আক্রান্ত হন অভিনেত্রী। ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয় তাঁর। তবে তার পরেও তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছিল হাসপাতাল।

এর মাঝে শনিবার রাতে আচমকা দেখা যায়, ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী চৌধুরী ফেসবুক থেকে ঐন্দ্রিলা সংক্রান্ত সব পোস্ট মুছে দিয়েছেন। গত কয়েক দিনে ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি নিয়ে একাধিক পোস্ট তিনি করেছিলেন। কেন সে সব পোস্ট মুছে দিয়েছেন, তা জানা যায়নি। তবে সব্যসাচীকে পোস্ট মুছে ফেলতে দেখে আরও চিন্তিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। তাঁদের উৎকণ্ঠা বাড়ল রবিবার।

Aindrila Sharma Actress Television
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy