Advertisement
E-Paper

তিন বছর হল বড়পর্দা থেকে দূরে অভিনেত্রী আয়ুসী, শুরু করেছেন ব্যবসা, কেন কাজ করছেন না সোমরাজ-প্রেমিকা?

রোল-ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে থাকলেও এর মধ্যে ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী। পিলাটিজ়ের কেন্দ্র খুলেছেন অভিনেত্রী আয়ুসী তালুকদার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৮
কেন বড়পর্দা থেকে দূরে অভিনেত্রী তথা সোমরাজের বান্ধবী আয়ুসী?

কেন বড়পর্দা থেকে দূরে অভিনেত্রী তথা সোমরাজের বান্ধবী আয়ুসী? ছবি: সংগৃহীত।

২০২৩-এ শেষ বার তাঁকে বড়পর্দায় দেখেছিল দর্শক। ‘আর্চির গ্যালারি’ ছবিতে অভিনেত্রী আয়ুসী তালুকদারের অভিনয় নিয়ে আলোচনাও হয়েছিল। তার পরে প্রায় প্রায় তিন বছর হতে চলল তাঁকে দেখা যায়নি পর্দায়। অন্য দিকে, অভিনেত্রীর প্রেমিক তথা অভিনেতা সোমরাজ মাইতিকে এই মুহূর্তে দেখা যাচ্ছে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে। কিন্তু আয়ুসী কেন পর্দা থেকে দূরে?

রোল-ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে থাকলেও এর মধ্যে ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী। পিলাটিজ়ের কেন্দ্র খুলেছেন। অভিনেত্রী বললেন, “যেমন তেমন কাজ করতে চাই না। তাই শুধুমাত্র আলোচনায় থাকতে হবে বা ক্যামেরার সামনে থাকার জন্য যে কোনও চিত্রনাট্য বেছে নিতে পারব না। সত্যি বলতে আমার কাছে তেমন ভাল চরিত্রের সুযোগ আসেনি। পাশাপাশি আমার একটা ব্যবসা আছে। অর্থনৈতিক দিক থেকে কিছুটা হলেও চাপ কম, তাই হয়তো এই সিদ্ধান্ত নিতে পেরেছি আমি। তাই যে সুযোগ আসছে তাতেই রাজি হয়ে যাচ্ছি না।”

বাংলায় কাজ না করলেও গত ছয় মাসে বেশ কয়েক বার মুম্বইয়ে আসা-যাওয়া করেছেন অভিনেত্রী। হিন্দিতে কাজ করতে বেশি আগ্রহী। তিনি জানালেন, মায়ানগরীতে যেমন প্রতিযোগিতা বেশি, তেমনই আবার সুযোগও বেশি। তাই অভিনেত্রী হিন্দি কাজের দিকেও ঝুঁকছেন। মার্চেই হিন্দি ওয়েব সিরিজ়ের কাজ শুরু হওয়ার কথা। তবে একে বারে যে বাংলায় তাঁকে দেখা যাবে না তেমন নয়। নতুন একটি বাংলা ছবিতে অভিনয়ের কথাবার্তা চালাচ্ছেন আয়ুসী।

Actress Somraj Maity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy