Advertisement
E-Paper

বিয়ে করছেন অনুষ্কা শেট্টী! পরিবারের চাপে সিদ্ধান্ত নিলেন নায়িকা? বয়স নিয়ে কেন ক্ষুব্ধ ছিলেন তিনি?

ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিয়ে করতে রাজি হয়েছেন অনুষ্কা। চলতি বছরেই চার হাত এক করে নেওয়ার পরিকল্পনা তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৮:২৯
অনুষ্কার পাত্রটি কে?

অনুষ্কার পাত্রটি কে? ছবি: সংগৃহীত।

মাসকয়েক আগে বিয়ের খবরে ক্ষোভ উগরে দিয়েছিলেন। ফের গুঞ্জন, বিয়ে করছেন অনুষ্কা শেট্টী। বহু দিন ধরেই চলছে এই জল্পনা। এমনকি, এক সময়ে খবর ছড়ায়, তিনি নাকি প্রভাসকে বিয়ে করছেন। এ বারের গুঞ্জন কি সত্যি?

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিয়ে করতে রাজি হয়েছেন অনুষ্কা। চলতি বছরেই চার হাত এক করে নেওয়ার পরিকল্পনা তাঁর। বহু বছর ধরে নাকি তাঁর পরিবার তাঁকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল। অবশেষে তিনি বিয়েতে সম্মতি জানিয়েছেন বলেই খবর।

কয়েক মাস আগে খবর ছড়ায়, এক চিকিৎসকের সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধছেন তিনি। তবে এ বার শোনা যাচ্ছে, এক ব্যবসায়ীকে বিয়ে করবেন ‘বাহুবলী’র দেবসেনা। খুব শীঘ্রই নাকি বিয়ে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবেন অনুষ্কা। দুই পরিবারেই নাকি বিয়ে নিয়ে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Advertisement

মার্চ মাসে বিয়ের গুঞ্জন নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন অনুষ্কা। তাঁর সহযোগী দলের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল। অভিনেত্রীর বর্তমান বয়স ৪৪। তাঁর দাবি ছিল, বিয়ের প্রসঙ্গ এলেই তাঁর বয়সকে বড় করে দেখানো হয়। তাই অভিনেত্রীর সহযোগী দলের তরফে লেখা হয়েছিল, “বার বার ওঁর বয়স যে ৪৪ বছর, সেটাকেই বড় করে দেখানো হচ্ছে। বার বার ওঁর বয়স উল্লেখ করে কী বোঝাতে চাওয়া হচ্ছে? যেন ৪৪ বছর বয়সে বিয়ে করা কোনও বিতর্কিত বিষয়! বয়স যদি এত বড় বিষয়ই হয়ে থাকে, তা হলে পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে চুপ থাকেন কেন? মহিলাদের ক্ষেত্রে আপনাদের বিচার সব সময়ে ভিন্ন কেন?”

বিয়ের জল্পনাও তিনি নাকচ করে দিয়েছিলেন সেই সময়ে। তবে অনুরাগীদের অনুমান, এ বার সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন অনুষ্কা শেট্টী।

Anushka Shetty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy