Advertisement
E-Paper

‘পাকিস্তানি নেতাদের চেয়ে আমরা ওটা ভাল পারি’, কোন প্রসঙ্গে তোপ ‘ধুরন্ধর’-খ্যাত অভিনেতার?

আদিত্য ধর পরিচালিত ছবিতে রণবীর অভিনীত চরিত্র হামজ়ার সঙ্গীর ভূমিকায় অভিনয় করেছেন মুস্তাফা। তাঁর চরিত্রের নাম রিজ়ওয়ান। সে-ও একজন ভারতীয় গুপ্তচর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৫:২৮
পাকিস্তানকে খোঁচা অভিনেতা মুস্তাফা আহমেদের!

পাকিস্তানকে খোঁচা অভিনেতা মুস্তাফা আহমেদের! ছবি: সংগৃহীত।

এখনও আলোচনায় ‘ধুরন্ধর’। ছবিতে না পাওয়া কিছু উত্তর নিয়ে এখনও জল্পনায় অনুরাগীরা। তার মধ্যে একটি হল, “হামজ়া দেশে ফেরার পরে রিজ়ওয়ানের কী হল? সে-ই কি এ বার লিয়ারির রাজার আসনে?” এই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং রিজ়ওয়ান অর্থাৎ মুস্তাফা আহমেদ।

আদিত্য ধর পরিচালিত ছবিতে রণবীর অভিনীত চরিত্র হামজ়ার সঙ্গীর ভূমিকায় অভিনয় করেছেন মুস্তাফা। তাঁর চরিত্রের নাম রিজ়ওয়ান। সে-ও একজন ভারতীয় গুপ্তচর। হামজ়ার ছায়াসঙ্গীর মতো সে ছবিতে থেকেছে। ছবির শেষে হামজ়া তার নিজের পরিচয়ে দেশে ফিরেছে। তার পরে কী হয়েছে রিজ়ওয়ানের? সে কি আর এক গুপ্তচর জামিল জামালির সঙ্গে থেকে গিয়েছে। ইনস্টাগ্রামে অনুরাগীর এমন প্রশ্নে মুস্তাফা উত্তর দিয়েছেন, “আমারও মনে হয়, হামজ়া চলে যাওয়ার পরে লিয়ারির রাজার আসনে রিজ়ওয়ানই বসেছে। ওর পরিচয় কিন্তু কেউ জানে না। তাই লিয়ারি শাসন করার ক্ষমতা ওর রয়েছে।”

পরিচালক আদিত্য ধরের সঙ্গে মুস্তাফা আহমেদ।

পরিচালক আদিত্য ধরের সঙ্গে মুস্তাফা আহমেদ।

নিজের অভিনীত চরিত্র নিয়ে রসিকতা করেই মুস্তাফা আহমেদ আরও বলেন, “জামিল সাব আর আমার দায়িত্বেই এখন পাকিস্তান। তবে এটুকু বলতে পারি, পাকিস্তানের রাজনীতিবিদদের থেকে আমরা ভাল ভাবে সরকার চালাতে পারব।”

Advertisement

মুস্তাফার এই উত্তর ছড়িয়ে পড়ে মুহূর্তে। অভিনয় ছাড়াও বলিউডে শরীরচর্চা প্রশিক্ষক হিসাবে পরিচিত মুস্তাফা। রণবীরেরও শরীরচর্চা প্রশিক্ষক তিনি। রণবীরের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “ওর সঙ্গে কাজ করা খুব সহজ নয়। ও সেরা কাজটা চায়। ও নিজেও সেটাই করে। রিজ়ওয়ান হয়ে উঠতে আমাকে ও খুব সাহায্য করেছে।”

উল্লেখ্য, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এখনও প্রেক্ষাগৃহে চলছে। ছবিতে রণবীর ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, দানিশ পান্ডোর প্রমুখ।

Dhurandhar Ranveer Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy