Advertisement
E-Paper

ন্যাশনাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, পরীক্ষা ২৮ এপ্রিল

অ্যাডিমট কার্ড সংগ্রহের পর তাতে দেওয়া সমস্ত তথ্য ভাল করে দেখে নিতে হবে। কার্ডে ব্যক্তিগত তথ্য, পরীক্ষাকেন্দ্র এবং পরীক্ষার সময়সূচি সঠিক আছে কি না, তা নিশ্চিত করতে হবে। সমস্যা হলে এনটিএ-কে জানাতে হবে শীঘ্রই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৬:৫৮
প্রকাশিত হল ন্যাশনাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট-এর অ্যাডমিট কার্ড।

প্রকাশিত হল ন্যাশনাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট-এর অ্যাডমিট কার্ড। — প্রতীকী চিত্র।

দেশের প্রাচীন চিকিৎসা পদ্ধতির খুঁটিনাটি পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে। এ জন্য সর্বভারতীয় স্তরে আয়োজন করা হবে ন্যাশনাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট (এনটিইটি)। পরীক্ষা আয়োজনের দায়িত্বে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। এনটিইটি-র প্রবেশিকারই অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ।

অ্যাডিমট কার্ড সংগ্রহের পর তাতে দেওয়া সমস্ত তথ্য ভাল করে দেখে নিতে হবে। কার্ডে ব্যক্তিগত তথ্য, পরীক্ষাকেন্দ্র এবং পরীক্ষার সময়সূচি সঠিক আছে কি না, তা নিশ্চিত করতে হবে। সমস্যা হলে এনটিএ-কে জানাতে হবে শীঘ্রই।

এনটিএ জানিয়েছে, দেশ জুড়ে এনটিইটি-র আয়োজন করা হবে আগামী ২৮ এপ্রিল। পরীক্ষা গ্রহণ করা হবে সিবিটি মাধ্যমে। পরীক্ষা হবে ২ ঘণ্টার। মোট ১০০টি এমসিকিউধর্মী প্রশ্ন থাকবে। পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেলেই উত্তীর্ণ বলে গণ্য করা হবে।

Advertisement

উল্লেখ্য, এনটিএ-র তরফে প্রতি বছর এনটিইটি-র আয়োজন করা হয়। যাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে আয়ুর্বেদ, যোগাভ্যাস, নেচারোপ্যাথি, উনানি, সিদ্ধ এবং হোমিয়োপ্যাথি পড়াতে চান, তাঁদের জন্য যোগ্যতা নির্ণয় করা হয় এনটিইটি-র মাধ্যমে। যাঁরা এই সমস্ত বিষয়ে স্নাতকোত্তরোত্তীর্ণ, শুধুমাত্র তাঁরাই এই পরীক্ষা দিতে পারবেন।

Admit Card NTET
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy