Advertisement
E-Paper

Diya-Abhishek: প্রেম ভাঙল দিয়া-অভিষেকের, ইনস্টাগ্রাম থেকে মুছে দিলেন একে অপরের ছবি

আগে মাঝে মাঝে ‘মিঠাই’-এর সেটে ‘শ্রীনিপা’-র সঙ্গে দেখা করতে যেতেন ‘গঙ্গারাম’। এখন আর তাঁরা একে অপরের জন্য স্টুডিয়োপাড়ায় ঘোরেন না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২১ ২০:১০
অভিষেক এবং দিয়া

অভিষেক এবং দিয়া

দিয়া মুখোপাধ্যায় এবং অভিষেক বসুর সম্পর্কে ছেদ! ‘সীমারেখা’ ধারাবাহিকের সময় থেকে এই দুই শিল্পীর মধ্যে সম্পর্ক তৈরি হয় বলে জানা যায়। তাঁদের প্রেম টেলিপাড়ার অন্যতম চর্চিত বিষয় ছিল এক সময়। তাই তাঁদের বিচ্ছেদ নিয়েও চার দিকে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, প্রায় এক মাস হতে চলল, তাঁরা একে অপরের থেকে দূরে চলে গিয়েছেন। আগে মাঝে মাঝে ‘মিঠাই’-এর সেটে ‘শ্রীতমা’-র (‘মিঠাই’ ধারাবাহিকে দিয়ার চরিত্রের নাম) সঙ্গে দেখা করতে যেতেন ‘গঙ্গারাম’ (‘গঙ্গারাম’ ধারাবাহিকে অভিষেকের চরিত্রের নাম)। কিন্তু এখন আর তাঁরা একে অপরের জন্য স্টুডিয়োপাড়ায় ঘোরেন না।

তাঁদের ইনস্টাগ্রাম প্রোফাইলে দু’জনের ছবি ভর্তি ছিল। কিন্তু এই মুহূর্তে সেই ছবিগুলির অস্তিত্ব নেই বললেই চলে। দিয়ার প্রোফাইলে কেবল দু’টি ছবি দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু সেটিও তাঁদের বাস্তব প্রেমের ছবি নয়, দুটি ছবিই ‘সীমারেখা’-র দৃশ্যের মুহূর্তকে তুলে ধরেছে। ব্যক্তিগত ছবির মধ্যে এখন কেবল পেশাদারিত্বের গন্ধ।

অভিষেকের প্রোফাইলে গেলে দেখা যাবে, তিনি এখনও তাঁদের প্রেমের চিহ্ন সম্পূর্ণরূপে মুছে ফেলতে পারেননি। অন্যান্য ছবির ভাঁজে লুকিয়ে রয়েছে দিয়ার সঙ্গে কাটানো কিছু মুহূর্ত।

আনন্দবাজার অনলাইনের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের ফোন বেজে যায়।

Relationship Gangaram Diya Mukherjee Abhishek Bose Mithai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy