Advertisement
E-Paper

সব ছেড়ে আধ্যাত্মিকতায় মন জ্যাকলিনের! কোন গুরু আলোর দিশা দেখালেন অভিনেত্রীকে?

সুকেশ আর্থিক দুর্নীতির অভিযোগে এখন সংশোধনাগারে। সেখান থেকেই প্রেমিকাকে উপহার ও প্রাচুর্যে ভরিয়ে দেন তিনি। কিন্তু এ সব থেকে আকর্ষণ দূর করে এ বার আধ্যাত্মিকতায় ডুব দিলেন জ্যাকলিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ২০:০৬
আধ্যাত্মিকতার পথে জ্যাকলিন?

আধ্যাত্মিকতার পথে জ্যাকলিন? ছবি: সংগৃহীত।

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘হাউসফুল ৫’। তবে এ বার মোহমায়া ত্যাগ করে আধ্যাত্মিকতায় মন দিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ়। চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের জন্য প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। সুকেশ আর্থিক দুর্নীতির অভিযোগে এখন সংশোধনাগারে। সেখান থেকেই প্রেমিকাকে উপহার ও প্রাচুর্যে ভরিয়ে দেন তিনি। কিন্তু এ সব থেকে আকর্ষণ সরিয়ে এ বার আধ্যাত্মিকতায় ডুব দিলেন জ্যাকলিন। তাই মুম্বই থেকে বেঙ্গালুরু গেলেন অভিনেত্রী।

বেঙ্গালুরুতে গিয়ে আধ্যাত্মিক গুরু রবি শঙ্করের আশ্রমে গিয়ে ওঠেন তিনি। দেখা করেন তাঁর সঙ্গে। সেই সব ছবি সমাজমাধ্যমে তুলে ধরেন অভিনেত্রী। সেই সঙ্গে লেখেন, “আমার হৃদয় ভরে গিয়েছে। গুরুদেব, আলোর দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম।”

ছবিতে দেখা যায়, জ্যাকলিনের পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ়। নেই কোনও প্রসাধনের আতিশয্য। শুধুই গুরুর কথা শুনতে আগ্রহী তিনি। গুরুর আশ্রমে গিয়ে বাছুর, হাতি, ঘোড়া, ষাঁড়দের সঙ্গেও সময় কাটান তিনি। আবার আশ্রমের শিক্ষার্থীদের সঙ্গেও ছবি তুলতে দেখা যায় তাঁকে।

Advertisement

উল্লেখ্য, জ্যাকলিনের ‘হাউসফুল ৫’ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকের তরফ থেকে। এই ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, নার্গিস ফকরি, চিত্রাঙ্গদা সিংহ। এর পরে জ্যাকলিনকে দেখা যাবে আহমেদ খানের ছবি ‘জঙ্গল’-এ। এই ছবিতে অক্ষয় কুমার ও দিশা পটানিও অভিনয় করেছেন।

Jacqueline Fernandez
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy