Advertisement
E-Paper

আকাশে উড়ছে চুল, কখনও ভিকির কাঁধে মাথা! মা হওয়ার পরে কেমন সংসার করছেন ক্যাটরিনা?

সোমবার একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিলেন ক্যাটরিনা। কোথাও তাঁর চুল উড়ছে আকাশে, কোথাও তিনি স্বামীর বাহুলগ্না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ২০:০৯
ক্যাটরিনা কেমন সংসার করছেন?

ক্যাটরিনা কেমন সংসার করছেন? ছবি: সংগৃহীত।

সদ্য মা হয়েছেন ক্যাটরিনা কইফ। অভিনয় থেকে বহু দিন তিনি দূরে। প্রচারের আলো থেকে নিজেকে আড়ালেই রাখেন আজকাল। তবে জুন মাস শুরু হতেই ক্যাটরিনা দেখালেন, তিনি আড়ালে আছেন ঠিকই। কিন্তু তাঁর জীবন জুড়ে শুধুই আলো।

সোমবার একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিলেন ক্যাটরিনা। কোথাও তাঁর চুল উড়ছে আকাশে, কোথাও তিনি স্বামীর বাহুলগ্না। ছোট ছোট মুহূর্তের মধ্যে সুখ খুঁজে পাওয়া যায়, বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। গত ১৬ মে মাস জন্মদিন ছিল ভিকি কৌশলের। তাই এই মাসটি আরও বেশি করে বিশেষ ক্যাটরিনার জন্য। মে মাস জু়ড়ে কী কী করলেন, তার একটি ঝলক তুলে ধরেছেন অভিনেত্রী।

স্বামী ভিকি ও পুত্র বিহানের সঙ্গে কেমন সময় কাটছে, অনুরাগীদের কাছে তা-ও স্পষ্ট হয়েছে। প্রতিদিন কফি খেতে খেতে, একরত্তি পুত্রের সঙ্গে সময় কাটাতে, ভিকির সঙ্গে খুনসুটিতে সময় কাটে ক্যাটরিনার। একাধিক ছবিতে নিজের লম্বা ঘন কালো চুলের প্রদর্শনও করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর এ হেন জীবনযাপন দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা।

নিজের জীবনে গোপনীয়তা বজায় রাখেন অভিনেত্রী। তাই তাঁর জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহও বেশি। সেই জন্যই ছবিগুলি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি তাঁর।

উল্লেখ্য, সম্প্রতি মুম্বই বিমানবন্দরে পুত্রকে নিয়ে নামতে দেখা যায় তাঁদের। ছেলেকে বুকে জাপটে ছিলেন অভিনেত্রী। ক্যাটরিনাকে দেখামাত্রই ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তবে আলোকচিত্রীদের তিনি অনুরোধ করেন, ছেলের ছবি না তোলার জন্য। কথা রাখেন তাঁরাও। তবে, আলোকচিত্রীদের সঙ্গে ছেলের আলাপ করিয়ে দেন অভিনেত্রী।

Katrina Kaif Vicky Kaushal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy