Advertisement
E-Paper

‘বাড়ির সামনে ঘুরপাক খাচ্ছিল অচেনা গাড়ি, প্রতিবেশীরা পুলিশ ডাকতে গেলে কী করেছিলেন মাধুরী?

জীবনের একটি সময়ে তিনি এমন ভাবে কাটিয়েছেন, যেখানে কেউ তাঁকে চিনবেন না। সাধারণ মানুষের মতো সেই জীবনযাপন তিনি উপভোগ করেছিলেন বলেও জানান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৮:০৭
Actress Madhuri Dixit says that she used to live happily in Denver

নিজের পরিচয় গোপন রেখেছিলেন মাধুরী? ছবি: সংগৃহীত।

মাধুরী দীক্ষিতের খ্যাতি ও জনপ্রিয়তা আজও অটুট। দেশ জুড়ে তাঁর অসংখ্য অনুরাগী ছড়িয়ে রয়েছেন। তবে জীবনের একটি সময়ে তিনি এমন ভাবে কাটিয়েছেন, যেখানে কেউ তাঁকে চেনেন না। সাধারণ মানুষের মতো সেই জীবনযাপন তিনি উপভোগ করেছিলেন বলেও জানান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের কথা স্মরণ করেছেন তিনি। বিয়ের পরে দীর্ঘ দিন ডেনভারে থেকেছেন মাধুরী। তিনি বলেন, “ডেনভারে জীবন অনেক সহজ ও স্বাভাবিক ছিল। সেখানে ভারতীয়দের সংখ্যা কম ছিল। আমি যেখানে থাকতাম, সেখানে বেশিরভাগই আমেরিকান প্রতিবেশী। অনেক দিন পর্যন্ত কেউ জানতই না, আমি কে। সেখানে আমি শুধুই ‘মিসেস নেনে’ হিসাবে ছিলাম। আমার দুই ছেলে, অরিন ও রায়ানকে নিয়ে স্কুলে যেতাম, ওদের নির্বিঘ্নে নিয়ে আসতাম।”

কিন্তু এক দিন মাধুরীর পরিচয় প্রকাশ্যে চলে আসে। তিনি বলেছেন, “এক দিন দেখলাম, একটি গাড়ি আমাদের বাড়ির সামনে বার বার ঘুরপাক খাচ্ছে। আমার প্রতিবেশীরা বিষয়টি লক্ষ করে। ওরা ভাবে হয়তো চোর এসেছে আমার বাড়িতে। পুলিশ ডাকতেও উদ্যত হয়েছিল ওরা। অবশেষে বাধ্য হয়ে আমাকে বলতে হয়েছিল, আমি এক জন তারকা। আমাকে দেখতে অনুরাগীরা বাড়ির বাইরে গাড়ি নিয়ে ঘুরছে।”

ডেনভারের থাকার সময়টাকে জীবনের স্বাধীন ও মুক্ত সময় বলে মনে করেন মাধুরী। অভিনেত্রী বলেন, “আমি তখন যে কোনও সময়ে, যে কোনও কাজ খুব স্বাধীন ভাবে করতে পারতাম। আমার সন্তানদের সঙ্গে নিজের মতো করে অনেক সময় কাটাতে পেরেছি। এটা ছিল আমার জীবনের একটা বড় স্বপ্ন।”

মাধুরীর স্বামী অর্থাৎ শ্রীরাম নেনেও নাকি জানতেনই না যে ভারতে তাঁর স্ত্রী কত বড় তারকা। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি জানতাম, মাধুরী এক জন অভিনেত্রী। কিন্তু তিনি যে এত বড় তারকা, সেটা জানতাম না।”

Madhuri Dixit
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy