Advertisement
E-Paper

নোবেলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনেক দিন, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গায়কের প্রাক্তন স্ত্রী সালসাবেল

ছবিতে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন নোবেলের প্রাক্তন স্ত্রী। তিনি লেখেন, “খুবই অসুস্থ। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ২০:২১
নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবেল অসুস্থ।

নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবেল অসুস্থ। ছবি: সংগৃহীত।

বাংলাদেশি সঙ্গীতশিল্পী মইনুল আহসান নোবেলের জীবনে বিতর্কের শেষ নেই। ২০২৩ সালের মে মাসে স্ত্রী সালসাবেল মাহমুদের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় গায়কের। নোবেলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন সালসাবেল। সেই বিতর্ক অতীত। নোবেলের সঙ্গে বিচ্ছেদের পরে সে ভাবে সালসাবেলকে দেখা যায়নি। সম্প্রতি, সালসাবেলের সমাজমাধ্যমের পোস্ট ঘিরে হইচই।

ছবিতে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন নোবেলের প্রাক্তন স্ত্রী। তিনি লেখেন, “খুবই অসুস্থ। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।” কী হয়েছে তাঁর? সে কথা অবশ্য খোলসা করেননি নোবেলের প্রাক্তন স্ত্রী।

প্রসঙ্গত, কুড়িগ্রামের কলেজে ‘মত্ত’ অবস্থায় স্টেজে নোবেলের কাণ্ডকে কেন্দ্র করে চারিদিকে হইহই পড়ে যায়। এই ঘটনার পরই গায়ককে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠান নোবেলের স্ত্রী সালসাবেল। এই বিচ্ছেদ সম্পর্কে তিনি সমাজমাধ্যমে লিখেছিলেন, “আমি আমার পারিবারিক সিদ্ধান্তে নোবেলের সঙ্গে ডিভোর্সের কাজ সম্পন্ন করলাম, ধন্যবাদ।’’

অসুস্থ সালসাবেল।

অসুস্থ সালসাবেল। ছবি: ফেসবুক।

মাদক ছাড়তে পারবেন না বলে তাঁকে সাফ জানান গায়ক, দাবি সালসাবেলের। তার পরেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত। প্রকাশ্যে জানান সে কথা। তার পর থেকেই নাকি হুমকি ফোন পাচ্ছেন গায়কের প্রাক্তন স্ত্রী। বেশি কিছু বললে নাকি দু-মিনিটের মধ্যে ‘গুম’ করে দেওয়া হবে বলেই বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানান সালসাবেল।

Mainul Ahsan Noble Mainul ahsan Noble Wife
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy