ধুলো ওড়াতে ওড়াতে, সিংহ গর্জন করতে করতে বাইকটা এসে থামল এবড়োখেবড়ো রাস্তার মাঝখানে। হেলমেটটা খুলে রাখলেন মিমি চক্রবর্তী! আর মিমির ওই লুকে বোল্ড আউট ফ্যানেরা। সাদা, লাল, কালো গাউনে মিমি যেন মোহময়ী। সম্প্রতি মিমি চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিমির প্রথম মিউজিক ভিডিয়োতে দেখা গেল এমনই কিছু দৃশ্য। তবে চমকের এখানেই শেষ নয়। গানটি গেয়েছেন মিমি নিজেই! কথায় বলে যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। মিমির ক্ষেত্রে এই প্রবাদ যেন মিলে গেছে একেবারেই।
গানের নাম ‘আনজানা’। গানের কথা রাজীব দত্ত ও সোহম মজুমদারের। সুর দিয়েছেন ডাব্বু। কোরিওগ্রাফির দায়িত্ব সামলেছেন বাবা যাদব। গানের শুটিং হয়েছে বিদেশে। তবে গানের ভাষা কিন্তু বাংলা নয়। বরং ইংরেজি এবং হিন্দিতেই গাওয়া হয়েছে এই গান।


