Advertisement
E-Paper

প্রেমানন্দের আশ্রমে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পুনম পাণ্ডে! গুরুর থেকে প্রশ্নের উত্তর পেলেন তিনি?

একসময় নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে বিতর্কে জড়িয়েছিলেন। সেই পুনম কেন প্রেমানন্দের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩২
প্রেমানন্দের কাছে গিয়ে কাঁদলেন পুনম!

প্রেমানন্দের কাছে গিয়ে কাঁদলেন পুনম! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পরনে সম্পূর্ণ সাদা রঙের পোশাক। চুড়িদারের সঙ্গে মাথায় চন্দন ও সিঁদুরের তিলক। এমনই বেশে দেখা গেল বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডেকে। সচরাচর এমন সাজে তাঁকে দেখা যায় না। খোলামেলা পোশাকেই ধরা দেন তিনি। কিন্তু এ বার সম্পূর্ণ অন্য ভাবে দেখা গেল তাঁকে। সম্প্রতি এই সাজে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।

বলিউডের বহু তারকাই প্রেমানন্দের আশ্রমে যান। এ বার সেই তালিকায় নাম লেখালেন পুনমও। একসময় নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে বিতর্কে জড়িয়েছিলেন। সেই পুনম কেন প্রেমানন্দের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন? সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি আগেও মায়ের সঙ্গে প্রেমানন্দ মহারাজের সৎসঙ্গে উপস্থিত থেকেছি। ওঁর কথা শুনলে মন শান্ত হয়, ঘরেও শান্তি আসে। বৃন্দাবনে ওঁর সঙ্গে দেখা করার অনুভূতি সত্যিই স্বর্গীয়।”

প্রেমানন্দের সভায় তাঁর ভক্তেরা নানা প্রশ্ন করেন। একে একে সেগুলির উত্তর দেন আধ্যাত্মিক গুরু। পুনমের কথায়, “আমার একটি প্রশ্ন নির্বাচিত হয়েছিল সেই দিন। কিন্তু মহারাজের শারীরিক অবস্থা ভাল ছিল না, তাই উত্তর দিতে পারেননি। কিন্তু, আমি হতাশ হইনি। মহারাজ যখন কথা বলেন তখন মনে হয়, ওঁর মাধ্যমে স্বয়ং ঈশ্বর কথা বলছেন। অদ্ভুত এক পবিত্রতা মন ছুঁয়ে যায়, যে অনুভূতি খুবই ব্যক্তিগত।” পুনম জানান, প্রেমানন্দের আশ্রমে গিয়ে ‘রাধে রাধে’ বললেই এক অদ্ভুত অনুভূতি তৈরি হয় মনে।

এপ্রিল মাসে ফের মাকে সঙ্গে নিয়ে তিনি বৃন্দাবনে প্রেমানন্দের আশ্রমে যাবেন বলেও জানিয়েছেন।

premanand maharaj poonam pandey
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy