Advertisement
E-Paper

তৃতীয় বিয়ের খবরে সিলমোহর আমিরের! কী বললেন তিনি? তারকার সিদ্ধান্তকে সাহসী বললেন কে?

৫ জুলাই তৃতীয় বারের জন্য বিয়ে করতে চলেছেন আমির খান। বুধবার ছড়িয়ে পড়ে এই খবর। তবে এ কোনও গুঞ্জন নয়। পরিষ্কার করে দিলেন আমির নিজেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৫:০৮
তৃতীয় বিয়ে নিয়ে কী বললেন আমির?

তৃতীয় বিয়ে নিয়ে কী বললেন আমির? ছবি: সংগৃহীত।

প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আগেই। এ বার ছাঁদনাতলায় বলিতারকা। ৫ জুলাই বিয়ে করতে চলেছেন আমির খান। বুধবার ছড়িয়ে পড়ে এই খবর। তবে এ কোনও গুঞ্জন নয়। পরিষ্কার করে দিলেন আমির নিজেই। অভিনেতার তৃতীয় বিয়ে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তিও।

বিয়ের খবর কি সত্যি? এই প্রশ্নের উত্তরে আমির বলেন, “এখন আমি আমেরিকা যাচ্ছি। তবে বিয়ের যে খবর ছড়িয়েছে তা সত্যি। ৫ জুলাই বিয়েটা হচ্ছে।” আমিরের তৃতীয় বিয়ের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুরাগীরা। তবে নিন্দকেরা কটাক্ষও করছেন। যদিও সুচিত্রার বক্তব্য, আমির এই সিদ্ধান্তের মাধ্যমে সাহসের পরিচয় দিয়েছেন। তাঁর কথায়, “শুভেচ্ছা ওঁকে। সত্যিই সাহসী পদক্ষেপ। আমার মনে হয়, মন খুলে বার বার ভালবাসা একটা সুন্দর বিষয়। বার বার ভালবাসতে পারা সত্যিই আশীর্বাদের মতো। ওঁর সাফল্য কামনা করি।”

সুচিত্রা নিজে যদিও বিবাহবিচ্ছেদের পর থেকে একাকী। ১৯৯৯ সালে শেখর কপূরকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। তখন সুচিত্রার বয়স ২২ এবং শেখর ৫২। ২০০৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তার পর থেকে একাই থেকেছেন অভিনেত্রী। তাঁদের একটি কন্যা আছে— কাবেরী কপূর। কেন একা থেকেছেন? উত্তরে সুচিত্রা বলেন, “অনেকেই জানতে চায়, আমি কেন একা? আমি বলি, আমি শিল্পের সঙ্গে বিবাহিত। কখনও আমার শিল্প বিষাক্ত হয়ে ওঠে। কখনও আর্থিক ভাবে ভেঙে পড়ে।” কিন্তু তাও সুচিত্রা জানেন, শিল্পের সঙ্গে বাকি জীবনটা কাটাতে চান। তাঁর কাছে বিয়ে জীবনের একটি অংশ মাত্র। বাধ্যতামূলক কিছু নয়।

উল্লেখ্য, ঘনিষ্ঠ পরিজনের মধ্যে বিয়ে করছেন আমির ও গৌরী। ২০২৫ সালে নিজের ৬০ বছরের জন্মদিনে গৌরীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। এ বার তাঁদের গাঁটছড়া বাঁধার পালা।

Aamir Khan Gauri Spratt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy