Advertisement
E-Paper

সম্পর্কে শাহিদের ‘সৎমা’ সুপ্রিয়া, নায়কের বিয়ের পরে মীরার সঙ্গে প্রবীণ অভিনেত্রীর সমীকরণ কেমন ছিল?

শাহিদের মা-বাবার সঙ্গে তাঁর স্ত্রী মীরার সমীকরণ ঠিক কেমন? বিশেষত পঙ্কজের বর্তমান স্ত্রী সুপ্রিয়ার সঙ্গে মীরার কেমন সম্পর্ক সেটা জানতে আগ্রহী সবাই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১০:৫০
(বাঁ দিকে) শাহিদ কপূর, মীরা রাজপুত এবং সুপ্রিয়া পাঠক (ডান দিকে)।

(বাঁ দিকে) শাহিদ কপূর, মীরা রাজপুত এবং সুপ্রিয়া পাঠক (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

শাহিদ কপূর এবং মীরা রাজপুত— বলিউডের অন্যতম আলোচিত দম্পতি। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল দর্শকেরও। বিশেষত তাঁদের পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে। অনেক ছোটবেলায় বিবাহ-বিচ্ছেদ হয় শাহিদের বাবা পঙ্কজ কপূরের সঙ্গে মা নীলিমা অজ়ীমের। তার পরে পঙ্কজও আলাদা সংসার পাতেন সুপ্রিয়া পাঠকের সঙ্গে। অন্য দিকে, নীলিমাও নিজের জীবন নতুন করে গড়েন।

শাহিদের মা-বাবার সঙ্গে তাঁর স্ত্রী মীরার সমীকরণ ঠিক কেমন? বিশেষত পঙ্কজের বর্তমান স্ত্রী সুপ্রিয়ার সঙ্গে মীরার কেমন সম্পর্ক, সেটা জানতে আগ্রহী সবাই। কারণ, দর্শকের একাংশের ধারণা, শাহিদ যেহেতু সুপ্রিয়ার সৎছেলে, সে ক্ষেত্রে কি কোনও দূরত্ব রয়েছে তাঁদের মধ্যে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গ উঠলে সুপ্রিয়া বলেন, “কখনও মনেই হয়নি মীরা অন্য পরিবারে বড় হয়েছে। আমি তো মাঝে মাঝেই বলি, ও আমাদের পরিবারেরই অংশ ছিল। ছোটবেলায় হারিয়ে গিয়েছিল মেলায়, আমরা আবার খুঁজে পেয়েছি।”

সেই সঙ্গে নাতি-নাতনির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আভাসও সুপ্রিয়া দেন নিজের কথায়। জানান, শাহিদের মেয়ে মিশা তাঁর সঙ্গে গল্প করতে খুব ভালবাসে। তার জীবনে কী কী হচ্ছে সব কিছু নিয়ে গল্প করে। আর মন দিয়ে সুপ্রিয়া সব শোনেন। তিনি জানান, কখনও শাহিদের সঙ্গে কোনও দূরত্ব তৈরি হয়নি। নীলিমা-পঙ্কজের বিচ্ছেদের প্রভাব পড়েনি তাঁদের জীবনে। বরং সময়ের সঙ্গে তাঁদের সম্পর্কের গভীরতা আরও দৃঢ় হয়েছে।

Supriya Pathak Mira Rajput
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy