Advertisement
E-Paper

মধুবালার চরিত্রে কিয়ারা নন! সম্প্রতি এক সফল ছবির কোন অভিনেত্রীকে দেখা যাবে এই চরিত্রে, কে তিনি?

মধুবালার চরিত্রে কোন অভিনেত্রী অভিনয় করবেন, তা নাকি ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, সেই অভিনেত্রী নাকি চুক্তিও সেরে ফেলেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ২১:৪৮
কাকে দেখা যাবে মধুবালার চরিত্রে?

কাকে দেখা যাবে মধুবালার চরিত্রে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বলিউডে তৈরি হচ্ছে অভিনেত্রী মধুবালার জীবন নিয়ে ছবি। সেই ছবিতে মধুবালার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে দীর্ঘ দিন ধরে জল্পনা চলছে। প্রথমে শোনা যাচ্ছিল, মধুবালার চরিত্রে নাকি অভিনয় করছেন কিয়ারা আডবাণী। কিন্তু এমন কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। কিয়ারা মোটেই মধুবালার চরিত্রে অভিনয় করছেন না, এমনও শোনা যাচ্ছে। তার পরেই প্রশ্ন উঠছে, তা হলে কাকে দেখা যাবে এই চরিত্রে?

মধুবালার চরিত্রে কোন অভিনেত্রী অভিনয় করবেন, তা নাকি ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, সেই অভিনেত্রী নাকি চুক্তিও সেরে ফেলেছেন। কিন্তু কে তিনি? শোনা যাচ্ছে, ‘সইয়ারা’ খ্যাত অভিনেত্রী অনীত পদ্দাকে দেখা যাবে এই ছবিতে। পরিচালক মোহিত সুরি-র ২০২৫ সালের ছবি ‘সইয়ারা’-তে নায়িকার চরিত্রে অভিনয় করে সফল হন অনীত। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন নবাগত অভিনেতা অহান পাণ্ডে। ছবিতে অনীতের অভিনয় দর্শকদের খুবই পছন্দ হয় এবং তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। মুহূর্তে সমাজমাধ্যমেও তাঁর অনুসরণকারীর সংখ্যাও বেড়ে যায়।

এ বার শোনা যাচ্ছে, মধুবালার জীবন ও কাজ নিয়ে তৈরি হতে চলা জীবনীচিত্রে অনীতই প্রধান মুখ হয়ে উঠছেন। জানা যাচ্ছে, এই ছবির জন্য অনীত চুক্তিতেও সই করে ফেলেছেন। ছবির বিস্তারিত তথ্য এখনও যদিও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ছবির শুটিং শুরু হতে পারে।

‘সইয়ারা’ সফল হওয়ার পরে বেশ কিছু ছবির প্রস্তাব পেয়েছেন অনীত। তার মধ্যে রয়েছে তাঁর আসন্ন ছবি ‘শক্তিশালিনী’। এটি একটি হরর কমেডি। এই ছবি এ বছরের বড়দিনে মুক্তি পাবে।

Madhubala Kiara Advani Aneet Padda
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy