Advertisement
E-Paper

‘ধুরন্ধর ২’ দু’হাজার কোটির ব্যবসা করলে কাদের বিপদ বাড়বে? কোন আভাস দিলেন রামগোপাল ?

রামগোপাল জানান, ২০২৫ সালের ছবি ‘ধুরন্ধর’ দেখে খুবই মুগ্ধ। তাই ছবির সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নিয়েও তিনি ইতিবাচক।

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ২০:৪৪
Ram Gopal Varma said that Dhurandhar 2’s success might affect South India’s film industry

‘ধুরন্ধর ২’ কি দু’হাজার কোটির ব্যবসা করবে? ছবি: সংগৃহীত।

একসময় বলিউডের ছবিকে পিছনে ফেলে দিয়েছিল দক্ষিণের ছবি। বলিউডের ছবিকে পিছনে ফেলে বক্সঅফিসে রাজত্ব করেছিল ‘বাহুবলী’, ‘কেজিএফ’-এর মতো ছবি। কিন্তু পাশা উল্টে দিচ্ছে ‘ধুরন্ধর’। দাবি করলেন পরিচালক রামগোপাল বর্মা। ‘ধুরন্ধর ২’ নিয়ে তিনি আরও আশাবাদী। তাঁর মতে, এই ছবি নাকি দক্ষিণের চলচ্চিত্র জগতের কপালে ভাঁজ ফেলতে পারে।

রামগোপাল জানান, ২০২৫ সালের ছবি ‘ধুরন্ধর’ দেখে খুবই মুগ্ধ তিনি। তাই ছবির সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নিয়েও তিনি ইতিবাচক। স্পষ্ট লিখেছেন, দ্বিতীয় পর্বটিও নাকি দারুণ হবে। এমনই তাঁর বিশ্বাস।

এক সাক্ষাৎকারে রামগোপালের বক্তব্য, দর্শক ইতিমধ্যেই ছবির চরিত্র এবং গল্পের সঙ্গে গভীর ভাবে যুক্ত হয়ে পড়েছেন। সেই জন্যই, দ্বিতীয় অংশের সঙ্গেও তাঁরা সহজেই যোগ স্থাপন করতে পারবেন।

তিনি আরও জানান, ছবির দু’টি ভাগের শুটিং একসঙ্গেই করা

হয়েছে। তাঁর কথায়, “এটা অনেকটা ‘বাহুবলী’ ছবির মতো। আমার মনে হয় ‘ধুরন্ধর ২’ প্রথম ছবির থেকেও বেশি ব্যবসা করবে। আর ‘ধুরন্ধর ২’-কে দক্ষিণ ভারতেও জোরদার প্রচার করা হচ্ছে।”

‘ধুরন্ধর’ ছবির মূল বিষয় হল, এই ছবি বাস্তবতার উপর ভর করে তৈরি। রামগোপালের কথায়, “এখানে বাড়াবাড়ি ধরনের অ্যাকশন দৃশ্য নেই। মানুষ আকাশে উড়ে লাথি মারবে, এমন কিছু এখানে নেই। সবকিছুই বাস্তবের মতো দেখানো হয়েছে।” এর পরেই তিনি দাবি করেন, যদি ‘ধুরন্ধর ২’ প্রায় ১৫০০–২০০০ কোটি টাকার ব্যবসা করে, তা হলে দক্ষিণের অনেক ছবিই পিছিয়ে পড়তে পারে। কারণ, বেশিরভাগ দক্ষিণের ছবি এখনও পুরনো ধাঁচে তৈরি হয় বলে তিনি মনে করেন।

Dhurandhar 2 Ram Gopal Varma South Indian Film Industry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy