Advertisement
E-Paper

নায়িকা স্ত্রী এখন ‘ব্রাত্য’! অশান্তি এড়াতে অন্য শহরে জন্মদিন পালনে ব্যস্ত ছোটপর্দার ব্যস্ত নায়ক?

শোনা যাচ্ছে, তাঁদের সম্পর্ক এতটাই তলানিতে ঠেকেছে যে স্ত্রীকে ছাড়াই বিশেষ দিন পালন করেছেন নায়ক। সেখানে বন্ধুরা তো ছিলেনই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ০৯:২৯
টলিপাড়ার নায়ক-নায়িকার সম্পর্কে ভাঙন?

টলিপাড়ার নায়ক-নায়িকার সম্পর্কে ভাঙন? ছবি: সংগৃহীত।

তাঁরা টেলিপাড়ার আলোচিত নায়ক-নায়িকা। নিজেদের সম্পর্কের টালমাটাল পরিস্থিতি নিয়ে স্পিক্‌টি নট। একটা সময়ে নিজেদের প্রেম নিয়ে যতটা খুল্লমখুল্লা আলোচনা উপভোগ করতেন। এখন ততটাই সবকিছু আড়ালে রাখার চেষ্টা করেন। কিন্তু নিন্দকের চোখ এড়ানো কি সহজ কথা? তাই জন্মদিনে নায়িকা স্ত্রীকে ছেড়ে নায়কের বিশেষ উদ্‌যাপন আড়ালে থাকল না।

শোনা যাচ্ছে, তাঁদের সম্পর্ক এতটাই তলানিতে ঠেকেছে যে স্ত্রীকে ছাড়াই বিশেষ দিন পালন করেছেন নায়ক! সেখানে বন্ধুরা তো ছিলেনই। শোনা গিয়েছে, বিশেষ রাতে উঠতি মডেলদের সঙ্গে বিশেষ মুহূর্তে ধরা দেন অভিনেতা। বিভিন্ন মাধ্যমে সেই ছবি প্রকাশ্যে আসতেই অনেকের প্রশ্ন, সঙ্গী কই?

অন্দরের ফিসফাস, স্ত্রীর সঙ্গে অশান্তি নাকি চরমে পৌঁছেছে। এমনকি তাঁরা নাকি আইনি পথেও এগিয়েছেন। তবে সবটাই নাকি এগোচ্ছে আড়ালে। কেউ কোনও কথা প্রকাশ্যে বলতে নারাজ। তাই তো বছরের অর্ধেকটাই আলাদা আলাদা শহরে কাটাচ্ছেন নায়িকা। এমনকি কোনও অনুষ্ঠানে নায়িকা যেতে রাজি হলে, পিছিয়ে যাচ্ছেন নায়ক। আবার উল্টোটাও ঘটছে বিভিন্ন ক্ষেত্রে। ইন্ডাস্ট্রির একাংশের প্রশ্ন, কেন আইনি পথে এগোচ্ছেন না তাঁরা?

শোনা গিয়েছে, আইনি পথে এগোলেও তা প্রকাশ্যে আনতে চাননি নায়ক-নায়িকা। এমনকি, তাঁরা নাকি ব্যবসায়িক দিক থেকেও পরস্পরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। তাই চরম সিদ্ধান্ত নেওয়া নাকি এখনই তাঁদের পক্ষে মুশকিল হয়েছে। অভিনেতা তাই নিজের মতো জীবন কাটাচ্ছেন। নায়িকাও নিজের জীবনকে গুছিয়ে নিতে ব্যস্ত। অভিনেত্রী এখন অন্যতম আলোচিত ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন। শোনা যাচ্ছে, নায়ককেও শীঘ্রই দেখা যাবে নতুন ধারাবাহিকে।

Actor Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy