Advertisement
E-Paper

Bappi Lahiri: বাপ্পি লাহিড়ি সঙ্গে নিজের তুলনা, ক্ষোভের মুখে বলি-অভিনেত্রী

এই পোস্টের পরেই নেটাগরিকদের রোষের মুখে পড়েন আদা। সদ্য প্রয়াত বাপ্পির সঙ্গে এই তুলনাকে ‘কুরুচিকর’ বলে দাগিয়েছেন অনেকেই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩৭
বাপ্পিকে নিয়ে পোস্ট করে বিতর্কের মুখে আদা।

বাপ্পিকে নিয়ে পোস্ট করে বিতর্কের মুখে আদা।

কাজের জন্য চর্চায় নেই। তবে বিতর্কের সৌজন্যে শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী আদা শর্মা। সদ্য প্রয়াত বাপ্পি লাহিড়ির সঙ্গে নিজের তুলনা করে কটাক্ষের শিকার তিনি।

ঠিক কী ঘটেছিল?

নেটমাধ্যমে একটি কোলাজ পোস্ট করেছেন আদা। কোলাজের বাঁ দিকে রয়েছেন বাপ্পি, ডান দিকে রয়েছেন আদা স্বয়ং। হুবহু প্রয়াত গায়ক-গীতিকারের মতো গা ভরা গয়নায় সেজেছেন অভিনেত্রী। তাঁর হাতে পাঁচ আঙুলে নানা ধরনের আংটি। গলায় একাধিক হার। বাপ্পির সঙ্গে তুলনা টেনে তাঁর প্রশ্ন, ‘কে বেশি সুন্দর করে গয়নায় সেজে উঠেছে?’

এই পোস্টের পরেই নেটাগরিকদের রোষের মুখে পড়েন আদা। সদ্য প্রয়াত বাপ্পির সঙ্গে এই তুলনাকে ‘কুরুচিকর’ বলে দাগিয়েছেন অনেকেই। কয়েক জনের উপদেশ, ‘পাঁচ সেকেন্ডের খ্যাতির জন্য এমন মহান শিল্পীর সঙ্গে নিজের তুলনা করবেন না।’ কেউ কেউ মনে আবার করছেন, একজনের মৃত্যুর পরেই তাঁকে নিয়ে এ ধরনের পোস্ট মোটেই উচিত নয়।

এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি আদা। বিতর্কিত পোস্টটি এখনও তাঁর ফেসবুকের দেওয়ালে দৃশ্যমান।

Bappi Lahiri Adah Sharma Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy