ভয়াবহ দুর্ঘটনা। শিরোনামে অহমদাবাদে বিমান ভেঙে পড়ার ঘটনা। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৯ মিনিটে সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় এআই-১৭১ বিমানটি। বিমানটি রানওয়ে ২৩ থেকে ওড়ার এক মিনিটেরও কম সময়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসি-র সঙ্গে। ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, ভেঙে পড়ার আগে বিমানটি মাটি থেকে ৬২৫ ফুট উচ্চতায় ছিল। সেটি দ্রুতগতিতে নীচের দিকে নেমে আসতে শুরু করে। তার পরই সেটি মেঘানিনগরের কাছে বসতি এলাকায় ভেঙে পড়ে।
এই ঘটনা শোনার পর আতঙ্কিত সবাই। আগামী কিছু দিনে যাঁদের বিমানে যাতায়াত করার কথা তাঁরা রীতিমতো আতঙ্কে। অভিনেতা রাহুল দেব বসু নিজের আতঙ্কের কথাই সমাজমাধ্যমের পাতায় লিখেছেন। অভিনেতা লিখেছেন, “আগামীকালই আমার ফ্লাইট। বিমানযাত্রার আগে এই ঘটনা শুনে খুবই আতঙ্কিত। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি তাঁর সমবেদনা জানিয়েছেন অভিনেতা।”
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে অহমদাবাদের বিমানবন্দরের ২৩ নম্বর রানওয়ে থেকে উড়েছিল। গন্তব্য ছিল লন্ডনের অদূরে গ্যাটউইক বিমানবন্দর। বিমানে সওয়ার ছিলেন ২৪২ জন। কত জনের মৃত্যু হয়েছে, এখনও পর্যন্ত সরকারি ভাবে তা প্রকাশ করা হয়নি। বিমানটি ভেঙে পড়েছে বিমানবন্দরের বাইরে লোক বসতি এলাকায়। মনে করা হচ্ছে, যেখানে বিমানটি ভেঙে পড়েছে, সেখানেও বহু মানুষ হতাহত। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মেঘানি এলাকার যে বহুতলে বিমানটি ভেঙে পড়েছে, সেখানে থাকেন সিভিল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। তার পাশের একটি ভবনে থাকেন রেসিডেন্ট চিকিৎসকেরা। তাঁরা সকলেই অহমদাবাদের সিভিল হাসপাতালে কর্মরত ছিলেন। কত জন হতাহত হয়েছেন, তা স্পষ্ট নয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- অহমদাবাদ বিমানবন্দর থেকে ঢিলছোড়া দূরত্বে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান।
- এয়ার ইন্ডিয়ার ওই বিমানে বহু যাত্রী ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
-
‘বেঁচে আছি, কিন্তু কেউ আমার প্রতিদিনের লড়াইটা দেখতে পান না!’ বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিতের মনের ক্ষত আজও দগদগে
-
অহমদাবাদ বিমান দুর্ঘটনার এক বছর, কারণ নিয়ে এখনও ধোঁয়াশা, তদন্ত এগোল কত দূর
-
ড্রিমলাইনারের জ্বালানি সুইচ নিয়ে কেন বার বার সমস্যা? আমেরিকায় বোয়িং দফতরে পরীক্ষা করে দেখবে ডিজিসিএ
-
অহমদাবাদ দুর্ঘটনার চার দিন পরে এয়ার ইন্ডিয়ার ১১২ জন পাইলট ছুটি নেন, কেন? সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
-
কোনও বোয়িংয়ের জ্বালানির সুইচে সমস্যা নেই! জানাল এয়ার ইন্ডিয়া, দুর্ঘটনার পরই পরীক্ষা করা হয় সব ক’টি বিমানে