Advertisement
E-Paper

উত্তরাখণ্ডে বন্ধ হচ্ছে মাদ্রাসা বোর্ড, সংখ্যালঘু-শিক্ষার জন্য চালু হল নতুন বোর্ড

উত্তরাখণ্ডের বিশেষ সচিব পরাগ মধুকর ধাকাতে জানাচ্ছন, চলতি বছরের জুলাই মাসে সে রাজ্যে মাদ্রাসা বোর্ড বন্ধ হচ্ছে। তার বদলে সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে উত্তরাখণ্ড সংখ্যালঘু বোর্ডের আওতায় আনা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪১
পুষ্কর সিংহ ধামি।

পুষ্কর সিংহ ধামি। — ফাইল চিত্র।

উত্তরাখণ্ডে বন্ধ হয়ে যাচ্ছে মাদ্রাসা বোর্ড। তার বদলে সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানগুলি পরিচালনার জন্য নতুন বোর্ড গঠন করা হয়েছে। ওই পরিচালন কমিটিই উত্তর ভারতের এই রাজ্যের সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানগুলির জন্য পাঠ্যক্রম ঠিক করব। আরও জানা গিয়েছে, সমস্ত সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানকেই ওই বোর্ডের থেকেই অনুমোদন নিতে হবে।

উত্তরাখণ্ডের বিশেষ সচিব পরাগ মধুকর ধাকাতে জানাচ্ছন, চলতি বছরের জুলাই মাসে সে রাজ্যে মাদ্রাসা বোর্ড বন্ধ হচ্ছে। তার বদলে সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে উত্তরাখণ্ড সংখ্যালঘু বোর্ডের আওতায় আনা হবে। ওই পরিচালন সংস্থা আবার রাজ্যের শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণাধীন।

প্রসঙ্গত, গত বিধানসভা অধিবেশনের সময়েই রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি মাদ্রাসা বোর্ড বন্ধের কথা ঘোষণা করেছিলেন। নতুন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সুজিত সিংহ গান্ধী। অধ্যাপক রাকেশ জৈন, পেমা তেনজিন, রোবিনা আমন, গুরমীত সিংহ ও সৈয়দ আলি হামিদ, এলবা মেড্রেল থাকছেন সদস্য হিসাবে। প্রাক্তন আইএএস আধিকারিক চন্দ্র শেখর ভাট ও রেজেন্দ্র সিংহ বিশ্‌তও থাকছেন বোর্ড সদস্য হিসাবে। রাজ্যের শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ পরিষদের (স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং) ও সংখ্যালঘু কল্যাণ দফতরের ডিরেক্টর পদাধিকারবলে নতুন বোর্ডের সদস্য হবেন।

Uttarakhand Education system
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy