Advertisement
E-Paper

ঘুচেছে মান-অভিমান, কবে বিয়ে করছেন অর্ণব এবং ঈপ্সিতা?

২০২২ সালের শুরুতে আইনি বিয়ে সেরেছিলেন অর্ণব এবং ঈপ্সিতা। মাঝে গিয়েছে অনেক সমস্যা। দূরত্ব মিটিয়ে কাছাকাছি নায়ক-নায়িকা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৩ ১৯:৫৮
Tollywood actress Ipshita Mukherjee and Actor Arnab Banerjee

বিয়ের তারিখ কি ঠিক করলেন অর্ণব-ঈপ্সিতা? ছবি: সংগৃহীত।

কথা ছিল ২০২২ সালের শেষে চার হাত এক হবে। শুরুতেই আইনি বিয়ে সেরেছিলেন ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পর সবটাই কেমন উল্টেপাল্টে যায়। শোনা গিয়েছিল, আর এই সম্পর্ককে বয়ে নিয়ে যেতে চান না তাঁরা। তবে তখনও অর্ণব বা ঈপ্সিতা এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। যদিও সে সব এখন অতীত। আবারও একসঙ্গে মাঝেমাঝেই দেখা যায় তাঁদের।

২৫ মে ছিল জামাইষষ্ঠী। বিশেষ দিনে জামাইকে পাত পেড়ে খাওয়ালেন ঈপ্সিতার মা। ফল, মিষ্টি থেকে নানা রকেমের রান্না সব তৈরি করেছিলেন অর্ণবের জন্য। তা হলে নতুন করে বিয়ের কোনও তারিখ চূড়ান্ত হল?

এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল ঈপ্সিতার সঙ্গে। অভিনেত্রী বললেন, "বাবা বৃহস্পতিবার খুব অল্পই আয়োজন করেছিলেন। আর আমাদের আইনি বিয়ে তো সারা হয়েই গিয়েছে। আগের বারও আমরা কাউকে বিয়ের তারিখ জানাইনি। এ বার এখনও কিছু জানি না৷ পূর্ব অভিজ্ঞতা থেকে মনে হয়েছে নিজেরা সম্পূর্ণ তৈরি হয়ে তার পর সামাজিক বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা যেন কখনও বাড়তি চাপ না হয়ে যায়।"

এই মুহূর্তে তাঁরা নিশ্চিত ভাবে কিছুই বলতে পারছেন না৷ কিছু দিন আগে শেষ হয়েছে অর্ণবের ‘আলতা ফড়িং’ সিরিয়ালটি। ঈপ্সিতাকে দর্শক দেখছেন ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে। এখন তাঁরা দু’জনেই খানিকটা ফাঁকা। একে অপরকে আরও ভাল ভাবে চিনে-বুঝে নিতে চান।

Arnab Banerjee Ipshita Mukherjee Tollywood Actors
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy