Advertisement
E-Paper

‘মেয়ে তো পা বাড়িয়েই রয়েছেন, ছেলেকে কবে বলিউডে আনছেন?’ উত্তর দিলেন অজয় নিজে

বলিউডের অন্যতম সফল অভিনেতা। স্ত্রীও জনপ্রিয় অভিনেতা। দুই ছেলেমেয়েও কি সেই পথেই হাঁটবে? নিজেই খোলসা করলেন বলিউড অভিনেতা অজয় দেবগন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১৬:৩৪
Ajay Devgn gave the wittiest reply when asked about son Yug’s launch in Bollywood.

ছেলের বলিউডে অভিষেক নিয়ে মুখ খুললেন অজয় দেবগন। — ফাইল চিত্র।

বলিউডের অন্যতম সফল অভিনেতা তিনি। কর্মজীবনের অভিজ্ঞতা ও সাফল্যের নিরিখে তিন তাবড় খানের সঙ্গে প্রথম সারিতেই থাকেন তিনি। নতুন প্রজন্মের উঠতি তারকাদের টেক্কা দেন ‘দৃশ্যম’ এর মতো ছবিতে কাজ করে। তিনি অজয় দেবগন। আপাতত তিনি ব্যস্ত রয়েছেন আসন্ন ছবির ‘ভোলা’র প্রচারে। দুই সন্তানের বলিউড অভিষেক নিয়ে কী পরিকল্পনা অজয়ের, সমাজমাধ্যমে প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা নিজে।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ভোলা’ ছবির ট্রেলার। ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন অজয় দেবগন। চলতি মাসের শেষে মুক্তি পেতে চলেছে ছবি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। অনেকটা ‘আস্কএসআরকে’-র আদলে টুইটারে ‘আস্কভোলা’ সেশনের মাধ্যমে ছবির প্রচার করছেন অজয়। সেই কথোপকথনের সময়েই এক অনুরাগী তাঁকে জিজ্ঞাসা করেন, ছেলে যুগের বলিউড অভিষেক নিয়ে কী পরিকল্পনা অজয়ের? অনুরাগীর এই প্রশ্নে একেবারে বাবাসুলভ জবাব অজয়ের। টুইটারে অজয় লেখেন, ‘‘লঞ্চ নিয়ে তো আপাতত জানি না, তবে ও ঠিক সময়ে লাঞ্চ করে নিক, এখন তাতেই হবে!’’

অজয়ের এই উত্তরে বেশ মজা পেয়েছেন অনুরাগীরা। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ওই কথোপকথন। ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই ছেলের সঙ্গে ছবি পোস্ট করেন অজয়। ভাইরাল হয়েছে বাবা-ছেলের ছবিও।

মেয়ে নায়সা ও ছেলে যুগ— দুই সন্তানের মা ও বাবা কাজল ও অজয় দেবগন। বড় মেয়ে নায়সা ইতিমধ্যেই প্রচারের আলোকবৃত্তে ঢুকে পড়েছেন। পার্টি থেকে মন্দির— একাধিক জায়গা চিত্রগ্রাহীদের ক্যামেরায় ধরা পড়েছেন তিনি। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে নায়সা ফোটোশুটের একাধিক ছবিও। বলিউডে পা রাখার জন্য প্রায় তৈরি এক সন্তান। অন্য সন্তানও কি সেই পথে হাঁটবে? উত্তর মিলবে আর বছর কয়েকের মধ্যেই।

Ajay Devgan Bollywood Actor Nysa Devgn
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy