Advertisement
E-Paper

Akshay Kumar: নতুন বাড়ি কিনলেন অক্ষয়, দাম কত জানেন? 

সূত্রের খবর, ৭ জানুয়ারি এই বাড়ির রেজিস্ট্রি করেছেন অক্ষয়। মোট ১৮৭৮ বর্গফুট আয়তন জায়গা জুড়ে রয়েছে অক্ষয়ের এই নতুন বাড়ি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ২৩:১৫
অক্ষয় কুমার।

অক্ষয় কুমার। —ফাইল চিত্র

নতুন বাড়ি কিনলেন অক্ষয় কুমার। মুম্বইয়ের খার অঞ্চলের এক বিলাসবহুল আবাসনের ১৯ তলায় একটি ফ্ল্যাট কিনেছেন তিনি। ৭ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করে এই বাড়ি কিনেছেন ‘খিলাড়ি’।

সূত্রের খবর, ৭ জানুয়ারি এই বাড়ির রেজিস্ট্রি করেছেন অক্ষয়। মোট ১৮৭৮ বর্গফুট আয়তন জায়গা জুড়ে রয়েছে অক্ষয়ের এই নতুন বাড়ি। সেখানে চারটি গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে। গুঞ্জন, দিন কয়েক আগেই পশ্চিম অন্ধেরিতে ন’কোটি টাকায় তাঁর অফিসটি বিক্রি করে দিয়েছেন অক্ষয়। ৫ হাজার ৩৫৯ বর্গফুট আয়তন জায়গা জুড়ে ছিল সেই অফিস।

বলা যায়, এই মন্দার বাজারেও অক্ষয়ের ‘লক্ষ্মী’ লাভে কোনও ঘাটতি হয়নি। প্রেক্ষাগৃহে ‘সূর্যবংশী’ মুক্তি পেতেই বক্স অফিসে ছবির ভাঁড়ার টইটম্বুর হয়ে ওঠে। দিন কয়েক আগেই আবার শোনা গিয়েছিল, তাঁর আগামী ছবির জন্য ১৩৫ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন বলিউডের ‘বস’। এমনকি টাইগার শ্রফের সঙ্গে ‘বড়ে মিঞা ছোট মিঞা’র জন্যও ভালই দর হেঁকেছেন তিনি। ওটিটি-তে সদ্য মুক্তি পেয়েছে ‘অতরঙ্গি রে’ । হাতে রয়েছে একগুচ্ছ কাজ। ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রাম সেতু’, ‘রক্ষাবন্ধন’, ‘ওহ মাই গড টু’র মতো একাধিক ছবি রয়েছে এই তালিকায়।

Akshay Kumar Bollywod
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy