Advertisement
E-Paper

অক্ষয়কে বিয়ে করার আগে জ্যোতিষের উপর নির্ভর করেছিলেন! কী কী যাচাই করে নিয়েছিলেন টুইঙ্কল?

শুধুই কুষ্ঠি নয়। পরিবারে কারও কোনও অসুস্থতা রয়েছে কি না, তা-ও দেখেছিলেন টুইঙ্কল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৬:৫০
অক্ষয়কে বিয়ের আগে কী কী দেখেছিলেন টুইঙ্কল?

অক্ষয়কে বিয়ের আগে কী কী দেখেছিলেন টুইঙ্কল? ছবি: সংগৃহীত।

অক্ষয় কুমারকে বিয়ে করার আগে নানা বিষয় যাচাই করে নিয়েছিলেন টুইঙ্কল খন্না। বিশদে সবটা জেনে নিয়ে তবেই নাকি বিয়ে করতে রাজি হয়েছিলেন প্রাক্তন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে আসল ঘটনা প্রকাশ্যে আনলেন অক্ষয়।

সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয়ের ছবি ‘ভূত বাংলা’। ‘হরর কমেডি’ ঘরানার ছবিতে জ্যোতিষ ও তন্ত্রমন্ত্রের বিষয়ও রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যোতিষীদের সঙ্গে উপস্থিত ছিলেন বলিউডের ‘খিলাড়ি’। তখনই নিজের জীবনে জ্যোতিষের ভূমিকা নিয়ে কথা বলেন অক্ষয়। বলি তারকা জানান, কী ভাবে তাঁকে বিয়ে করার আগে জ্যোতিষের উপর ভরসা করেছিলেন টুইঙ্কল। অক্ষয়ের কথায়, “বিয়ের আগে আমার স্ত্রী আমার কুষ্ঠি বিচার করিয়েছিলেন। শুধু আমার নয়, আমার গোটা পরিবারের কুষ্ঠি বিচার করিয়েছিলেন। আমার বংশের খুঁটিনাটি সব কিছুর খোঁজ করেছিলেন। আমার বাবা, মামা, কাকা সবার কুষ্ঠি দেখেছিলেন।”

শুধুই কুষ্ঠি নয়, পরিবারে কারও মধ্যে কোনও অসুস্থতা রয়েছে কি না, তা-ও দেখেছিলেন টুইঙ্কল। অক্ষয় বলেছেন, “কারও মধ্যে কোনও অসুখ রয়েছে কি না সেটা দেখার চেষ্টা করেছিলেন। সব দেখার পরে টুইঙ্কল যখন নিশ্চিত হন, তখনই বিয়ের ভাবনা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই আমরা।”

Advertisement

২০০১ সালে বিয়ে করেছিলেন অক্ষয় ও টুইঙ্কল। শোনা যায় ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’ নামে এক ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েছিলেন তাঁরা। বর্তমানে তাঁদের এক পুত্রসন্তান আরভ ও এক কন্যাসন্তান নিতারা রয়েছে। বিয়ের পরে ক্রমশ অভিনয় থেকে দূরে সরে যান টুইঙ্কল। অভিনেত্রী নিজেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অভিনয়ে তিনি তেমন দক্ষ ছিলেন না। বর্তমানে তিনি পেশায় লেখিকা ও ব্যবসায়ী।

Akshay Kumar Twinkle Khanna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy