Advertisement
E-Paper

দুর্ঘটনায় অক্ষয় কুমারের কনভয়, কেমন আছেন তারকাযুগল, কী ভাবে ঘটল অঘটন?

বিয়ের ২৫ বছরের উদ্‌যাপন সেরে ফেরার পথে দুর্ঘটনা! অল্পের জন্য রক্ষা পেলেন অক্ষয়-টুইঙ্কল। দুর্ঘটনা ঘটল কী করে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১২:১৭
অক্ষয় কুমারের গাড়ি দুর্ঘটনার নেপথ্য কারণ কী?

অক্ষয় কুমারের গাড়ি দুর্ঘটনার নেপথ্য কারণ কী? ছবি: সংগৃহীত।

আয়ুর জোরেই বেঁচে ফিরলেন অক্ষয় কুমার-টুইঙ্কল খন্না! গাড়ি দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরে দাবি তারকাদম্পতির অনুরাগীদের। দাম্পত্যের ২৫ বছরের উদ্‌যাপন বিদেশে কাটিয়ে জুহুর বাড়িতে ফিরছিলেন তাঁরা। খবর, জনবহুল রাস্তায় ট্রাফিক নিয়ম ভেঙে একটি গাড়ি ঢুকে ধাক্কা মারার জেরেই ঘটে দুর্ঘটনা।

জুহু পুলিশ মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানিয়েছে, স্থানীয় সিলভার বিচ ক্যাফে এলাকা জনবহুল। সেখানে আচমকা একটি মার্সিডিজ় ঢুকে পড়ে সজোরে ধাক্কা মারে চলন্ত একটি অটোরিকশাকে। সেই অটো গিয়ে ধাক্কা দেয় অভিনেতার কনভয়ের একটি গাড়িকে। সঙ্গে সঙ্গে উল্টে যায় কনভয়ের গাড়িটি। যদিও এই ঘটনায় তারকাদম্পতির বা তাঁদের গাড়িতে কোনও আঁচড় পড়েনি। তবে চোখের সামনে দুর্ঘটনা ঘটতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা।


প্রশাসনের তরফ থেকে আরও জানানো হয়েছে, অটোচালক এবং ওই গাড়ির যাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অটোচালকের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই মার্সিডিজ় গাড়ির চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Twinkle Khanna Road Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy