Advertisement
E-Paper

প্রেমিকা সন্তানসম্ভবা, বাবা হচ্ছেন ৮৩ বছর বয়সে! এর মাঝেই প্রাক্তনের সঙ্গে এক ফ্রেমে আল পাচিনো

৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হতে চলেছেন হলিউড অভিনেতা আল পাচিনো। সন্তানসম্ভবা তাঁর ২৯ বছরের প্রেমিকা নুর আলফাল্লাহ, সপ্তাহ খানেক আগেই সেই খবর মেলে সমাজমাধ্যমে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৩ ১৬:২৪
Al Pacino spotted with ex Beverly D’Angelo amid current girlfriend Noor Alfallah’s pregnancy.

হলিউড তারকা আল পাচিনো। ছবি: সংগৃহীত।

৮৩ বছর বয়সে ফের বাবা হতে চলেছেন হলিউডের ‘গডফাদার’ আল পাচিনো। জীবনের সায়াহ্নে এসে নতুন ইনিংস শুরু করতে চলেছেন হলিউড তারকা। তাঁর ২৯ বছরের বান্ধবী নুর আলফাল্লার গর্ভে রয়েছে আলের সন্তান। চতুর্থ বার বাবা হওয়ার খবরে আপ্লুত ‘স্কারফেস’ তারকা। এর মাঝেই বর্তমান বান্ধবীকে ছেড়ে প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা গেল আলকে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে প্রাক্তন প্রেমিকা ও হলিউড অভিনেত্রী বেভারলি ডি’অ্যাঞ্জেলোর সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন হলিউড তারকা। তবে কি ফের কাছাকাছি আসছেন দুই প্রাক্তন? শুরু সেই জল্পনা।

Image of Beverly D'Angelo and Al Pacino.

হলিউড অভিনেত্রী বেভারলি ডি’অ্যাঞ্জেলো ও আল পাচিনো। ছবি: সংগৃহীত।

নব্বইয়ের দশকের শেষ দিক থেকে বেভারলির সঙ্গে সম্পর্কে ছিলেন আল। পাঁচ-ছয় বছরের সম্পর্কে যমজ সন্তানের জন্ম দেন যুগল। তবে বিয়ের পথে হাঁটেননি আল ও বেভারলি। ২২ বছরের যমজ সন্তানকে নিয়ে পরিবার তাঁদের। সম্প্রতি বেভারলি ও দুই সন্তানের সঙ্গে সময় কাটান আল। বাবার চতুর্থ সন্তানের আগমনের খবরে নাকি মোটেই খুশি হননি আলের ২২ বছরের যমজ সন্তান। শোনা যাচ্ছে, মনোমালিন্য দূর করতেই নাকি বেভারলি ও দুই সন্তানের সঙ্গে সময় কাটিয়েছেন আল।

আলের বর্তমান প্রেমিকার বয়স ২৯ বছর। নুরের সঙ্গে তাঁর বয়সের পার্থক্য ৫৪ হলেও তা বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের সম্পর্কে। যদিও বাবা হওয়ার খবর নাকি প্রথমে বিশ্বাসই করতে চাননি আল। খবর, নুরের গর্ভে যে তাঁরই সন্তান রয়েছে, সে খবর নিশ্চিত করতে বান্ধবীকে পিতৃত্ব পরীক্ষার পরামর্শও দেন হলিউড তারকা। নিজের সন্তানসম্ভবা হওয়ার খবর নাকি ১১ সপ্তাহ পর্যন্ত আলকে জানাননি নুর। আল হয়তো সেই খবর শুনে খুশি হবেন না, সেই আশঙ্কা থেকেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। চতুর্থ সন্তানের জন্য তিনি কখনও প্রস্তুত ছিলেন না ঠিকই, তবে তাঁর মতে, ‘‘এটা খবর সুন্দর একটা অনুভূতি... আমার আরও সন্তান আছে, তবে ও স্পেশাল!’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy