Advertisement
E-Paper

জন্মদিনে কী করছেন আলিয়া? মেয়ে রাহাকে ও রণবীরকে নিয়ে দেশ ছেড়ে কোথায় গেলেন অভিনেত্রী?

আলিয়া ভট্টের ৩০ তম জন্মদিন। স্ত্রীর জন্মদিনে সপরিবারে কোথায় উড়ে গেলেন রণবীর কপূর?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৩ ১৪:৪৯
Alia Bhatt Ranbir Kapoor jets off to London with daughter Raha to celebrate actress birthday

জন্মদিনে স্বামী ও কন্যাকে নিয়ে কোথায় গেলেন আলিয়া? — ফাইল চিত্র।

তিরিশে পা দিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট। গত বছরটি আলিয়ার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বছর। অভিনেত্রী থেকে প্রযোজকে উত্তরণ, সে বছরই রণবীর কপূরের সঙ্গে বিয়ে। বছর শেষে জীবনে মেয়ে রাহার আগমন। এ বার ৩০ তম জন্মদিনে বিশেষ কিছু আয়োজন যে হবে, তা আন্দাজ করেছিলেন অনেকেই।

স্ত্রীর জন্মদিনে সপরিবারে লন্ডনে পাড়ি দিলেন রণবীর কপূর। আলিয়া নিজের নতুন ছবির শুটিং শেষে করে ফেলেছেন। অন্য দিকে, রণবীরের ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর’ও মু্ক্তি পেয়ে গিয়েছে। অভিনেতা নিজেই জানিয়েছিলেন, এই ছবি মুক্তির পর পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান। সেই কারণে বেশ কিছু দিন অভিনয় থেকে বিরতি নেবেন তিনি।

কিন্তু স্ত্রীর জন্মদিনে কী দিলেন অভিনেতা? কপূর পরিবারের ঘনিষ্ঠের কথায়, ‘‘আলিয়া জন্মদিনের মধ্যরাত থেকেই উদ্‌যাপন শুরু হয়ে গিয়েছে। রাহার মা লেখা বিশেষ ধরনের কেক আনা হচ্ছে আলিয়ার জন্য।’’ আপাতত কটা দিন নিভৃতেই থাকবেন আলিয়া-রণবীর।

পুত্রবধূর জন্মদিনে শাশুড়ি নীতু কপূর আলিয়া ছবি দিয়ে লেখেন, ‘‘হ্যাপি বার্থডে বহুরানি।’’

Alia Bhatt Ranbir Kapoor Raha Kapoor Birthday Celebrations
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy