Advertisement
E-Paper

দীপিকার দ্বিতীয় সন্তানের ঘোষণার পরেই হাসপাতালে আলিয়া! তিনিও কি শীঘ্রই দেবেন সুখবর? উঠছে প্রশ্ন

পরনে সাদা রঙের ঢিলেঢালা সালোয়ার কামিজ়। উশকোখুশকো চুল। তবে মুখে হাসি। এ ভাবেই দেখা যায় আলিয়াকে। ছবিশিকারিরা তাঁকে ক্যামেরাবন্দি করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৫:৩৪
দীপিকার মতোই সুখবর দেবেন আলিয়া?

দীপিকার মতোই সুখবর দেবেন আলিয়া? ছবি: সংগৃহীত।

শনিবার রাতেই খবর ছড়ায়, বলিউডের প্রথম সারির এক অভিনেত্রী দ্বিতীয় বার মা হতে চলেছেন। এক প্রতিবেদনে এই ইঙ্গিতও দেওয়া হয়, সেই অভিনেত্রী খুব শীঘ্রই এক বর্ষীয়ান তারকার সঙ্গে অভিনয় করবেন। তার পর থেকেই অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠতে থাকে, এই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন না কি আলিয়া ভট্ট? রবিবার সকালে নিজেই দীপিকা জানান, তিনি দ্বিতীয় বার মা হচ্ছেন। তবে তার কিছু ক্ষণের মধ্যেই আলিয়াকে দেখা যায় মুম্বইয়ের এক হাসপাতালের সামনে।

পরনে সাদা রঙের ঢিলেঢালা সালোয়ার কামিজ়। উশকোখুশকো চুল। তবে মুখে হাসি। এ ভাবেই দেখা যায় আলিয়াকে। ছবিশিকারিরা তাঁকে ক্যামেরাবন্দি করেন। কিন্তু হাসপাতালের সামনে কেন তিনি? অনুরাগীদের প্রশ্ন, তা হলে কি আলিয়া-রণবীরও সুখবর দিতে চলেছেন? তিনিও কি মা হতে চলেছেন দ্বিতীয় বার? এই জল্পনা তৈরি হয়েছে। তবে আলিয়াকে হাসপাতালের সামনে দেখে অনেকে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেছেন, “পরিবারে সবাই ঠিক আছে তো?”

আলিয়া ও দীপিকাকে নিয়ে বরাবরই বলিউডে নীরব তুলনা হয়ে এসেছে। তাঁদের পোশাক, কাজের ধরন থেকে ব্যক্তিগত জীবন— সব নিয়েই তুলনা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, আলিয়া বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত। সঞ্জয় লীলা ভন্সালীর ছবিতে রয়েছেন রণবীর কপূর ও ভিকি কৌশলও। অন্য দিকে, ২০২৪ সালে ৮ সেপ্টেম্বর দুয়ার জন্মের পর থেকে কিছুটা আড়ালে রয়েছেন দীপিকা। তবে আগামী দিনে বেশ কিছু কাজ রয়েছে তাঁর হাতে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই কি সেই ছবিগুলির শুটিং করবেন তিনি? সেই প্রশ্ন উঠছে।

Alia Bhatt Deepika Padukone
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy