Advertisement
E-Paper

‘শরীরটা তো তোমারই’, কেন বলেছিলেন রণবীর? দীপিকা তিন সন্তানের মা হতে চান?

দ্বিতীয় সন্তান আসতে চলেছে রণবীর ও দীপিকার কোলে। কন্যা দুয়ার মাধ্যমে সেই ঘোষণা করেছেন তাঁরা। সন্তানধারণ নিয়ে সমস্ত সিদ্ধান্ত দীপিকারই। রণবীর সব সিদ্ধান্তের দায়িত্ব দিয়েছেন অভিনেত্রীকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৪:১১
ক’টি সন্তান চান রণবীর ও দীপিকা?

ক’টি সন্তান চান রণবীর ও দীপিকা? ছবি: সংগৃহীত।

নিন্দকদের মুখ বন্ধ করে দিলেন দীপিকা পাড়ুকোন। তিনি নাকি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর জন্য রণবীর সিংহের যথেষ্ট প্রশংসা করছেন না। এমনকি এই খবরও ছড়ায়, চিড় ধরেছে দাম্পত্যে। বিবাহবিচ্ছেদের দিনক্ষণও নাকি ঠিক হয়ে গিয়েছে। তবে সব জল্পনায় রবিবার সকালে জল ঢেলে দিয়েছেন বলি নায়িকা। দ্বিতীয় সন্তান আসতে চলেছে রণবীর ও দীপিকার কোলে। কন্যা দুয়ার মাধ্যমে সেই ঘোষণা করেছেন তাঁরা। সন্তানধারণ নিয়ে সমস্ত সিদ্ধান্ত দীপিকারই। রণবীর সব সিদ্ধান্তের দায়িত্ব দিয়েছেন অভিনেত্রীকে।

সন্তানধারণের পরিকল্পনা নিয়ে তাঁরা কী ভাবে সবটা আলোচনা করেছিলেন? পুরনো এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, তাঁর শরীরই ধারণ করবে সন্তান। তাই রণবীর পুরো দায়িত্ব তাঁকেই দিয়েছেন। দীপিকার কথায়, “রণবীরই বলেছে, ‘শরীরটা তোমার। সিদ্ধান্তটা আমাদের দু’জনের ঠিকই। তবে শেষপর্যন্ত এই শরীরেই সন্তান আসবে এবং এই শরীরকেই সবটা সহ্য করতে হবে। তাই তুমি যখন প্রস্তুত হবে, তখনই আমরা এগোব।’”

সমাজে আজও সন্তানধারণের বিষয়টি মহিলাদের উপর চাপিয়ে দেওয়া হয় বলে মনে করেন দীপিকা। বহু ক্ষেত্রেই মহিলাদের বক্তব্যকে গুরুত্বও দেওয়া হয় না। সেখানে স্বামীর কাছ থেকে এই মন্তব্য শুনে তিনি খুব আনন্দিত হয়েছিলেন। রণবীর যে মানুষ হিসাবে সংবেদনশীল, তা স্পষ্ট হয়ে গিয়েছিল দীপিকার কাছে। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, রণবীরের জন্যই মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে আরও আত্মবিশ্বাসী ছিলেন তিনি।

Advertisement

একাধিক সন্তান চান, সেই ইঙ্গিত আগেও এক সাক্ষাৎকারে দিয়েছিলেন দীপিকা। অভিনেত্রী তিনটি সন্তানের ইচ্ছে প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “আমি যদি অভিনেত্রী না হতাম, তা হলে কী করতাম জানি না। তবে আশা করি, আমার আশপাশে কিছু বাচ্চা থাকত। তিনটে ছোট ছোট বাচ্চা, এদিক-ওদিক দৌড়োচ্ছে, এমন হত সেই জীবন।” অন্য দিকে রণবীর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি বরাবরই কন্যাসন্তান পছন্দ করেন। তারা অনেক বেশি আন্তরিক ও দয়ালু হয়, তাই বাবা হিসাবে কন্যাই চান তিনি। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীরের কোলে আসে দুয়া।

Deepika Padukone Ranveer Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy