Advertisement
E-Paper

Alia Bhatt: হলিউডে পা রাখছেন আলিয়া, অভিনয় করবেন ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যালের সঙ্গে

হলিউডের ‘দ্য হার্ট অব স্টোন’ ছবিতে কাজ করবেন আলিয়া। তাঁর সহ-অভিনেতা ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট এবং ‘ফিফটি শেডস’ খ্যাত জেমি ডরনান।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১২:৪৯
আলিয়া অভিনয় করবেন গ্যালের সঙ্গে।

আলিয়া অভিনয় করবেন গ্যালের সঙ্গে।

পেশাগত জীবনের সেরা সময় দেখছেন আলিয়া। পরপর দু’টি অসফল ছবির পর তাঁর ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ বক্স অফিসে ১০০ কোটি ছুঁইছুঁই। এ বার বলিউড পেরিয়ে হলিউডেও নিজের ছাপ রাখতে চললেন মহেশ-কন্যা।

হলিউডের ‘দ্য হার্ট অব স্টোন’ ছবিতে কাজ করবেন আলিয়া। হাতেখড়িতে তাঁর সহ-অভিনেতা ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট এবং ‘ফিফটি শেডস’ খ্যাত জেমি ডরনান। গোয়েন্দা ঘরানার ছবিটি পরিচালনা করবেন টম হার্পার। নেটফ্লিক্স এবং স্কাইড্যান্সের ছাতার নীচে তৈরি হতে চলেছে আলিয়ার প্রথম হলিউড ছবি। নেটফ্লিক্সের তরফে প্রথম জানানো হয় ভারতীয় অভিনেত্রীর হলিউড পাড়ির কথা। আলিয়া নিজেও ইনস্টাগ্রামের মাধ্যমে এই নতুন ধাপের খবর দিয়েছেন অনুরাগীদের।

তবে আলিয়া প্রথম নন। বলিউডের প্রিয়ঙ্কা চোপড়াও বর্তমানে দাপিয়ে কাজ করছেন বিদেশে। এ ছাড়াও ঐশ্বর্যা রাই বচ্চন, অনিল কপূরের মতো ভারতীয় তারকারাও বিদেশের ছবিতে কাজ করার ডাক পেয়েছে একাধিক বার। সময়ের সঙ্গে যে সেই তালিকা আরও দীর্ঘ হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Alia Bhatt Actress Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy