Advertisement
E-Paper

Allu Arjun: হিন্দি ভাষায় অল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ টেক্কা দিল রণবীর সিংহের ‘৮৩’-কে

গত বছর ২৪ ডিসেম্বর মুক্তি পায় রণবীর সিংহের ‘৮৩’। অল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পায় এক সপ্তাহ আগে, ১৭ ডিসেম্বর।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫২
অল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পায় এক সপ্তাহ আগে, ১৭ ডিসেম্বর।

অল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পায় এক সপ্তাহ আগে, ১৭ ডিসেম্বর।

অতিমারির বিধি-নিষেধ আলগা হতেই ভিড় বাড়ছে প্রেক্ষাগৃহে। বলিউডে ছবির শ্যুটিংও নতুন করে শুরু হয়েছে পুরোদমে। সাম্প্রতিক হিসেব বলছে, বক্স অফিসে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে রণবীর সিংহের ‘৮৩’ এবং অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’। এরই মধ্যে হিন্দি সংস্করণে ‘পুষ্পা: দ্য রাইজ’ টপকে গেল কপিল দেবের জীবনী নিয়ে তৈরি কবীর খানের ‘৮৩’-এর বক্স অফিসের রেকর্ড।

২০২১ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পায় রণবীর সিংহের ‘৮৩’। মুক্তির পরই ছবিটির জনপ্রিয়তা তুঙ্গে। অন্য দিকে, অল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পায় তারই এক সপ্তাহ আগে, ১৭ ডিসেম্বর। ছবিতে অল্লু চন্দনকাঠ পাচারকারীর ভূমিকায় অভিনয় করেন। শুরু থেকেই বাণিজ্যের অঙ্কে ‘৮৩’-কে টেক্কা দিয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির পর প্রথম সপ্তাহেই ১৭৭ কোটি টাকার ব্যবসা করেছিল অল্লুর ছবি। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়— মোট পাঁচটি ভাষায় মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’।

এ বার ‘পুষ্পা’-র শুধু হিন্দি সংস্করণই টেক্কা দিল ‘৮৩’-কে। সংবাদমাধ্যম সূত্রে খবর, হিন্দিতে অল্লু অর্জুনের ছবিটি এখনও পর্যন্ত মোট ১০৬ কোটির ব্যবসা করেছে। যেখানে ‘৮৩’ বক্স অফিস থেকে সংগ্রহ করেছে মোট ১০৩ কোটি টাকা। সব মিলিয়ে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর ব্যবসা ছাড়িয়েছে ৩০০ কোটির অঙ্ক!

Allu Arjun Pushpa: The Rise Ranveer Singh 83
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy