Advertisement
E-Paper

সলমন খানের 'কিক' ছবির সহ অভিনেতার আকস্মিক প্রয়াণ

কঙ্গনা রানাওতের ছবি 'টিকু ওয়েডস্ শেরু' ছবিতে সম্প্রতি অভিনয় শেষ করেছিলেন ৬২ বছরের অভিনেতা। বলিউডে একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অরুণ

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১২:৫৪
অরুণ অভিনয় করেছিলেন সলমনের সঙ্গে।

অরুণ অভিনয় করেছিলেন সলমনের সঙ্গে।

অভিনেতা, কবি অরুণ ভার্মা প্রয়াত। সলমন খানের 'কিক' ছবিতে অভিনয় করে বিশেষ প্রশংসা পেয়েছিলেন তিনি।

অরুণের ভাগ্নে অমিত বর্মা মুম্বই সংবাদমাধ্যমকে বলেন, "ভোপালে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অরুণ। মস্তিষ্কে জটিলতা থেকে ক্রমশ তাঁর সারা শরীরের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়।যকৃতের কার্যকারিতা হারালে তাঁর মৃত্যু হয়।" বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

কঙ্গনা রানাওতের ছবি 'টিকু ওয়েডস্ শেরু' ছবিতে সম্প্রতি অভিনয় শেষ করেছিলেন ৬২ বছরের অভিনেতা। ছবিটি নিজেই পরিচালনা করেছেন কঙ্গনা। এই ছবিতে অভিনয় অরুণের শেষ কাজ হয়ে থেকে যাবে। 'নায়ক', 'প্রেম গ্রন্থ', 'মুঝসে শাদি করোগি', 'হিরোপান্থি'র মতো ছবিতে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।

salman khan Dabangg Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy