Advertisement
E-Paper

‘গল্প ভীষণ পছন্দ হয়েছিল’, তবে কেন ফেরান সলমনের ‘তেরে নাম’ ছবির প্রস্তাব? ১৩ বছর পরে ফাঁস করলেন অমীশা

এই ছবির জন্য নাকি প্রথমে অমীশা পটেলকে নায়িকা হিসাবে ভেবেছিলেন সলমন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে অভিনেত্রী জানান যে, কেন তিনি এই ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১২:২৩
কেন ‘তেরে নাম’ ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন অমীশা?

কেন ‘তেরে নাম’ ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন অমীশা? ছবি: সংগৃহীত।

সলমন খান ও ভূমিকা চাওলা অভিনীত ‘তেরে নাম’ ছবির কথা কার না জানা! ২০০৩ সালের এই ছবি নজর কেড়েছিল দর্শকের, প্রবল জনপ্রিয়তা লাভ করেছিল। তবে এই ছবির জন্য নাকি প্রথমে অমীশা পটেলকে নায়িকা হিসাবে ভেবেছিলেন সলমন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে অভিনেত্রী জানান যে, কেন তিনি এই ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন।

‘তেরে নাম’ ছবির প্রস্তাব ফেরানোর সিদ্ধান্ত নিয়ে আফসোস করেন এখনও, নিজেই সে কথা স্বীকার করেছেন অমীশা। তিনি বলেন, “ইশ্! এখনও মনে হয় যে, যদি প্রস্তাবটা না ফেরাতা‌ম! কিন্তু, যখন সলমন আমাকে এই সিনেমার কথা বলেন, তখন গানগুলো তৈরি হয়েছিল। ছবির গল্প তৈরি ছিল। কিন্তু কোনও তারিখ নির্দিষ্ট করা হয়নি। আমাকে ওঁরা গল্প শুনিয়েছিলেন। গানও শুনিয়েছিলেন। এমনকি তখন পরিচালনা কে করবেন, তা-ও ঠিক হয়নি।” অভিনেত্রীর কথায়, কিছু ঠিক না হলেও তখন থেকেই এই ছবি নিয়ে সলমন প্রচণ্ড উত্তেজিত ছিলেন। অমীশার কথায়, “সেটা স্বাভাবিক! যখন সব ঠিক হল, সতীশ কৌশিকজি কাজ করবেন বলে স্থির হল, তত দিনে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে প়ড়েছি।”

অমীশা জানান, এই ছবির পরিচালক স্থির করতে নাকি বেশ বেগ পেতে হয়েছিল সলমনকে। তিনি বলেন, “কিছুই নিশ্চিত ছিল না। আর এক জন অভিনেত্রী হিসাবে অন্যদের এক বার দিয়ে দেওয়া সময় আমি ফিরিয়ে নিতে পারি না। যদি সলমন আমার কাছে নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট পরিচালক নিয়ে এসে বলতেন যে আমরা শুটিংয়ের জন্য তৈরি, তা হলে অবশ্যই ‘তেরে নাম’-এর মতো ছবির প্রস্তাব আমি ফেরাতাম না।” তিনি আরও যোগ করেন, “কী সুন্দর সিনেমাটা। আর গল্পটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। গানগুলি খুব ভাল লেগেছিল। ফলে, অবশ্যই এটা আমার ক্ষতি। কিন্তু, দুর্ভাগ্যবশত আমি সময় করে উঠতে পারিনি।”

Advertisement

‘তেরে নাম’ ছবির পরিচালনার দায়িত্ব সামলেছিলেন প্রয়াত অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক। ১৯৯৯ সালের তামিল ছবি ‘সেতু’র হিন্দি সংস্করণ ছিল এই ছবি।

Ameesha Patel Tere Naam Salman Khan Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy