Advertisement
E-Paper

রাজনীতিতে যোগদানের জল্পনা অতীত! কবে থেকে নতুন ধারাবাহিকে দেখা যাবে তিয়াসাকে?

মাঝে শোনা গিয়েছিল অভিনেত্রীকে রাজনীতির ময়দানে দেখা যেতে পারে। কিন্তু তেমনটা হচ্ছে না। তা হলে এখন কী করছেন তিয়াসা?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৯:০২
কবে নতুন ধারাবাহিকে দেখা যাবে তিয়াসা লেপচাকে?

কবে নতুন ধারাবাহিকে দেখা যাবে তিয়াসা লেপচাকে? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী তিয়াসা লেপচাকে শেষ বার দর্শক দেখেছিল ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। তার পরে বেশ কয়েক মাস কেটে গিয়েছে। মাঝে আবার শোনা গিয়েছিল, অভিনেত্রীকে রাজনীতির ময়দানেও দেখা যেতে পারে। কিন্তু তেমনটাও হচ্ছে না। তা হলে এখন কী করছেন তিয়াসা? কবে আবার দেখা যাবে ধারাবাহিকে?

তিয়াসার কথায়, তিনিও এর মধ্যে অনেক ধরনের আলোচনা শুনতে পেয়েছেন অনুরাগীমহলে। কিন্তু এই বিষয়ে তাঁর কিছুই জানা ছিল না। তিয়াসা বললেন, “আমি জানি না কী রটেছিল। কিছুই দেখিনি আমি। আপাতত ধারাবাহিক শেষ হওয়ার পরে তিন মাসে প্রচুর খাওয়াদাওয়া করেছি। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি।”

কাজের চেয়েও অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। সোহেল দত্তের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। তাঁদের সম্পর্ক নিয়েও অনেক আলোচনা চলে। সেই সূত্রেই অনেকে ভেবে বসেছিলেন, তিয়াসাকে বুঝি রাজনীতির ময়দানে দেখা যাবে। কারণ, অভিনয়ের পাশাপাশি সোহেলও পরোক্ষ ভাবে যুক্ত রাজনীতির সঙ্গে। সে সব ধারণা যে ভুয়ো সে কথাই বললেন অভিনেত্রী। তা হলে কবে তাঁকে দেখা যাবে ছোটপর্দায়? অভিনেত্রী জানিয়েছেন, আইপিএল-এর জন্য এই মুহূর্তে সে ভাবে কোথাও কথা এগোয়নি। কারণ, এই সময়ে কোনও চ্যানেল নতুন কোনও ধারাবাহিক আনে না, টিআরপি-তে প্রভাব প়ড়ার সম্ভাবনা থাকে। খেলা শেষ হয়ে গেলে সম্ভবত নতুন কাজের আলোচনা শুরু হবে।

Actress Bengali Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy