Advertisement
E-Paper

শুভস্মিতার জন্মদিন, তাই কি শুটিংয়ে ছুটি সৌরভের? লাজুক হেসে উত্তর দিলেন ‘লক্ষ্মী ঝাঁপি’র নায়ক

প্রায় সব সাক্ষাৎকারেই সৌরভ জানিয়েছেন, তাঁরা ভাল বন্ধু। বন্ধুত্বের বাইরে কিছু নেই। সেই সম্পর্কের পরেও এটাই শুভস্মিতার প্রথম জন্মদিন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৬:২১
শুভস্মিতার জন্মদিনে কী পরিকল্পনা সৌরভের?

শুভস্মিতার জন্মদিনে কী পরিকল্পনা সৌরভের? ছবি: সংগৃহীত।

২৩ মার্চ অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের জন্মদিন। মধ্যরাত থেকে যে উদ্‌যাপন শুরু হয়ে গিয়েছে, সেই ছবি আগেই দেখা গিয়েছে। এই বিশেষ দিনে আর কী কী পরিকল্পনা করলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী? এই মুহূর্তে সৌরভ এবং শুভস্মিতার সম্পর্ক নিয়ে সরগরম স্টুডিয়োপাড়া। যদিও নিজেদের সম্পর্কের কথা এখনও শিকার করেননি দু’জনের কেউই।

প্রায় সব সাক্ষাৎকারেই সৌরভ জানিয়েছেন, তাঁরা ভাল বন্ধু। বন্ধুত্বের বাইরে কিছু নেই। সেই সম্পর্কের পরেও এটাই শুভস্মিতার প্রথম জন্মদিন। ফলে সৌরভ কি অনেক কিছু পরিকল্পনা করেছেন? নাকি এই দিনেও শুটিং চলছে? সৌরভ বললেন, “আজ শুটিং নেই। একটু কাজে বেরিয়েছি। রাতে খাওয়া-দাওয়া হবে।” প্রকাশ্যে না বললেও এই দিন যে শুভস্মিতার জন্যই ছুটি নিয়েছেন সৌরভ, তা কিছুটা আন্দাজ করা যায়। প্রশ্ন উঠতেই খানিকটা এড়িয়ে গিয়ে নায়ক বললেন, “না তেমন কোনও ব্যাপারই নেই। গতকাল রাতে জন্মদিনের উদ্‌যাপন হয়েছে। পরিবারের সবাই ছিলাম। আমরা একা ছিলাম না। তাই এখানে আর কোনও প্রশ্ন না তোলাই ভাল।”

শোনা গিয়েছিল, শীঘ্রই বিয়ের পরিকল্পনা করছেন সৌরভ এবং শুভস্মিতা। অভিনেতা বললেন, “একটা বড় দায়িত্ব রয়েছে আমাদের কাঁধে। ধারাবাহিকটা ভাল করে চলুক, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তাই বিয়ে, সম্পর্কের কথা নিয়ে এখনই ভাবছি না।” শুভস্মিতাকে জন্মদিনে কী উপহার দিলেন অভিনেতা? সে কথা অবশ্য গোপনই রাখতে চান অভিনেতা। সেই প্রসঙ্গ এড়িয়েই নায়ক বললেন, “শুভস্মিতা লড়াকু মেয়ে, ওর জন্য অনেক শুভেচ্ছা।” জন্মদিনের রাতে একসঙ্গে বিশেষ ‘ডিনার’-এ যাবেন তাঁরা।

Tollywood Bengali Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy