Advertisement
E-Paper

কাতারে আমির, আর্জেন্টিনার খেলা দেখে বেরিয়ে সপরিবারে ক্যামেরাবন্দি ‘লগান’-তারকা

কাতারে আমির খানের ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজ়াদ রাও খানের সঙ্গে কাতারে গিয়েছিলেন তিনি। খেলা দেখে আবার ফিরেও এসেছেন দেশে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ২২:৫৭
কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে হাজির অভিনেতা আমির খান।

কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে হাজির অভিনেতা আমির খান। ছবি: টুইটার।

কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে হাজির অভিনেতা আমির খান। প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজ়াদ রাও খানের সঙ্গে কাতারে গিয়েছিলেন তিনি। বিশ্বকাপের খেলা দেখে আবার ফিরেও এসেছেন দেশে।

কাতারে আমির, কিরণের ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, অনুরাগীদের সঙ্গে ছবি তুলছিলেন আমির। সামনে কিরণ এবং আজ়াদ হেঁটে যাচ্ছিলেন। ছবি তোলা হয়ে গেলে তাঁদের কাছে ছুটে যান ‘লগান’-তারকা। ক্যামেরার দিকে তাকিয়ে তিন জনের এক সঙ্গে ছবি তুলে দেওয়ার অনুরোধ করেন অনুরাগীদেরই। কাতারের লুসাইল স্টেডিয়াম থেকে খেলা দেখে বেরিয়ে ছবি তোলেন আমির।

আর্জেন্টিনার খেলা দেখতে কাতারে গিয়েছিলেন আমিররা। অভিনেতার ছেলের গায়ে জড়ানো ছিল মেসির দেশের নীল-সাদা পতাকা। কাতারে প্রায় কোনও ভক্তকেই ফেরাননি আমির। সকলের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সে সব ছবি। ছবিতে দেখা গিয়েছে আমিরের গালভর্তি সাদা দাড়ি। গোঁফও সাদা। হাসিমুখে তাঁকে কিরণ এবং ছেলের সঙ্গে দেখে খুশি অনুরাগীরা।

কেউ কেউ বলেছেন, ‘‘অনেক দিন পর ওঁকে হাসতে দেখলাম। মাস খানেক আগেও যখন তিনি ছবি তুলেছিলেন, মুখে হাসি ছিল না।’’ কেউ আবার বলেছেন, ‘‘আমিরের এই ছবি দেখে শান্তি পেলাম। উনি দিন দিন আরও বেশি করে খুশি আর ইতিবাচক হয়ে উঠছেন।’’

শেষ বার আমিরকে পর্দায় দেখা গিয়েছে ‘লাল সিংহ চাড্ডা’ ছবিতে। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। সমালোচক মহলেও এই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তার পর আমির অভিনয় থেকে কিছু দিনের জন্য বিশ্রাম নেওয়ার কথা ঘোষণা করেন। অনেক দিন পর আমিরকে পরিবারের সঙ্গে হাসিখুশি ভাবে সময় কাটাতে দেখে খুশি অনুরাগীরাও।

Aamir Khan Kiran rao FIFA World Cup 2022 Qatar World Cup 2022
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy